editor
প্রকাশিত: 11:02 PM, May 9, 2021
অনলাইন ডেস্ক
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশ যাওয়ার বিষয়ে সরকার যে সিদ্ধান্ত দিয়েছে এর কোন যুক্তি নেই বলে মনে করছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার রাতে এক সংবাদ সম্মেলনে তিনি এ প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, আমি কিছুক্ষণ আগে বেগম জিয়ার সঙ্গে দেখা করেছি। ডাক্তারদের সঙ্গে কথা বলেছি। উনি এখন অক্সিজেন ছাড়াই স্বাভাবিক শ্বাস প্রশ্বাস নিতে পারছেন। আল্লাহর অশেষ রহমতে ওনার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। সরকারের সিদ্ধান্তে আমরা খুবই হতাশ এবং ক্ষুব্ধ। একটা কথা সত্য যে, বেগম খালেদা জিয়ার নামে মিথ্যা মামলা দেয়া হয়েছে মূলত তাকে রাজনীতি থেকে দূরে সরানোর জন্য।
তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে কারণ বেগম জিয়া হচ্ছেন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা। তিনি এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন তখনই তার নামে মিথ্যা মামলা দেয়া হয়েছে। যেটা গত জাতীয় সংসদ নির্বাচনের আগে করা হয়েছে।
তিনি বলেন, খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য সরকারের কাছে আমরা দু’ দুবার গিয়েছি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তাকে হাসপাতালে ভর্তি করার পরে সরকার সেটা বিবেচনায় নেয়নি। করোনা আক্রান্ত হওয়ার পর তিনি যে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন সেখানকার ডাক্তাররাই বলেছেন, তাদের চিকিৎসাটা যথেষ্ট নয়। আর করোনা পরবর্তী ম্যাডামের যে জটিলতা দেখা দিয়েছে সেটা সুবিধার নয়। সরকার যে সিদ্ধান্ত নিয়েছে আমরা মনে করি এ সিদ্ধান্তের কোনো যুক্তি থাকতে পারে না। তারা যেটা বলেছে সেটা নজিরবিহীন। শুধু মানবিক কারণে নয়, রাজনৈতিক কারণে হলেও তাকে উন্নত চিকিৎসার সুযোগ দেয়া উচিত।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন