editor
প্রকাশিত: 11:30 PM, May 9, 2021
২০ মে কে “চা শ্রমিক দিবস” হিসেবে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা, যথাযথ মর্যাদায় ঐতিহাসিক ২০ মে “মুল্লুকে চল” আন্দোলনের শতবর্ষ পালন এবং মজুরী সহ বাগান ছুটির ঘোষণার ক্ষেত্রে কার্যকর উদ্যোগ গ্রহণ করার জন্য “চা শ্রমিক অধিকার আন্দোলন” এর উদ্যোগে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
রোববার (৯ মে) দুপুর ১২ টায় লেবার হাউস, শ্রীমঙ্গল এ চা শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে বিভিন্ন বাগানের পঞ্চায়েত নেতৃবৃন্দের স্বাক্ষর সহ প্রায় দুই সহস্রাধিক চা শ্রমিকদের স্বাক্ষর সম্বলিত স্মারকলিপি প্রদান করা হয়। এর পূর্বে উক্ত দাবীর ভিত্তিতে মাসব্যাপী স্বাক্ষর সংগ্রহ অভিযান কর্মসূচি পরিচালনা করা হয়।
চা শ্রমিক অধিকার আন্দোলন – এর কেন্দ্রীয় আহবায়ক কমরেড হৃদেশ মুদির সভাপতিত্বে অনুষ্ঠিত স্মারকলিপি প্রদান পূর্ববর্তী সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন সিলেট জেলার সমন্বয়ক কমরেড সুশান্ত সিনহা সুমন, চা শ্রমিক অধিকার আন্দোলনের নেতা সন্তোষ বাড়াইক, সন্তোষ নায়েক, শেলি দাস, লাংকাট লোহার, মিতা সিং, জীবন বাড়াইক, অঞ্জলী মুদি, হরি সবর প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন শতবর্ষ পূর্বে ঐতিহাসিক “মুল্লুকে চল” আন্দোলনের মাধ্যমে চা শ্রমিকরা যে রক্তস্নাত বিদ্রোহ তৈরি করেছিলেন তার ফলে সেদিন মালিক শ্রেণি শ্রমিকদের অনেক ন্যায্য দাবী মেনে নিতে বাধ্য হলেও সময়ের পরিক্রমায় শ্রমিকদের উপর শোষণ নিপীড়ন আজও বিদ্যমান।
তাই বক্তারা “২০ শে মে” র চেতনাকে ধারন করে শোষণ মুক্তির লড়াইয়ে চা শ্রমিকদের ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহবান জানান। সমাবেশ শেষে চা শ্রমিক ইউনিয়নের পক্ষে স্বারকলিপি গ্রহণ করেন সংগঠনের অর্থ সম্পাদক পরেশ কালিন্দি।বিজ্ঞপ্তি
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন