editor
প্রকাশিত: 11:50 PM, May 9, 2021
নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের সিলেট জেলা টিমের উদ্যোগে অসহায় ও শ্রমজীবী মানুষের মাঝে ঈদ ফুডপ্যাক বিতরণ করা হয়েছে।
রোববার (৯ মে) পূর্ব জিন্দাবাজারস্থ সিতারা ম্যানশনে এই ঈদ ফুডপ্যাক কার্যক্রমের উদ্বোধন করেন দি সিলেট চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রি এর সভাপতি এ. টি. এম শোয়েব। এসময় সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন তরুণ উদ্যোক্তা সৃষ্টির একটি মাধ্যম হিসেবে কাজ করে আসছে। আজকের তরুণ উদ্যোক্তারাই আগামী দিনে দেশ গড়ার কারিগড় হিসেবে এগিয়ে আসবে। তিনি বলেন, সিলেট জেলার বিভিন্ন সংগঠন অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। তেমনি একটি ফাউন্ডেশন নিজের বলার মতো একটা গল্প। এই ফাউন্ডেশনটি প্রতিষ্ঠা লগ্ন থেকে দেশের অসহায় মানুষের সাহায্যে কাজ করে যাচ্ছে। করোনা বৈশি^ক মহামরির সময়েও এই সংগঠন অসহায় মানুষের সাহায্যে হাত বাড়িয়েছে। তিনি বলেন, সুখী সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সকলকে এগিয়ে আসতে হবে। পাশাপাশি তিনি নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের সমৃদ্ধি ও সফলতা কামনা করেন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটি সভাপতি শেখ আশরাফুল আলম নাসির, সাধারণ সম্পাদক আশকার ইবনে লস্কার আমিন রাব্বী, নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশানের সিলেট জেলা শাখার কোর ভলেন্টিয়ার মুভেজুল হক মুভেজ, মডারেটর ফাহিম মুন্তাসির, রিয়াজ উদ্দিন, ডিষ্ট্রিক এম্বাসেডর তানভীর লালন, বাবুল মিয়া প্রমুখ। বিজ্ঞপ্তি
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন