editor
প্রকাশিত: 12:09 AM, May 10, 2021
‘সহমর্মিতার ঈদ’ প্রতিপদ্যকে সামনে রেখে প্রথম আলোর পাঠকদের সংগঠন বন্ধুসভার সদস্যরা অসহায় পরিবারে ঘরে ঘরে ঈদ উপহার পৌঁছে দিচ্ছে। সে সঙ্গে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ঈদ উপহার হিসেবে দেওয়া হচ্ছে সহযোগিতা।
গত ৩ মার্চ থেকে রোবাবর পর্যন্ত সিলেট জেলায় ১১৫ টি অসহায় পরিবারকে এসব আর্থিক সহযোগিতা এবং ঈদ উপহার পৌঁছে দেওয়া হয়েছে।
বন্ধুসভার সদস্যরা জানান, সিলেটের বিভিন্ন এলাকায় বন্ধুসভার বন্ধুরা অসহায় পরিবারের খোঁজ নেন। পরে বন্ধুরা এর সত্যতা নিশ্চিত করেন। এসব পরিবারকে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ঈদ উপহার হিসেবে সহায়তা দেওয়া হচ্ছে। পাশপাশি নগরে এবং আশপাশের এলাকায় বন্ধুসভার বন্ধুরা গিয়ে ঈদ উপহার পৌঁছে দেওয়া হচ্ছে।
রোববার দুপুরে সিলেটের টিলাগড় ইকোপার্ক এলাকায় অসহায় ২৫টি পরিবারে বন্ধুসভার বন্ধুরা গিয়ে পৌঁছে দিয়েছেন ঈদ উপহার। এসময় উপস্থিত ছিলেন সিলেট প্রথমআলো বন্ধুসভার সাধারণ সম্পাদক সৌরভ চন্দ্র দাস, প্রচার সম্পাদক রাহিদুজ্জামান রাজীব, উপসাংগঠনিক সম্পাদক মিহিরাব হোসেন, সদস্য দেবাশীষ রনি, সমীর বৈষ্ণব, রেজভী সিদ্দিকা।
সিলেট প্রথমআলো বন্ধুসভার সাধারণ সম্পাদক সৌরভ চন্দ্র দাস জানান, বন্ধুসভার বন্ধুদের উদ্যোগে ‘সহমর্মিতার ঈদ’ এর কাজ চলমান রয়েছে। সারা দেশের বন্ধুসভার বন্ধুরা এ কাজটি করছেন। এতে সিলেট বন্ধুসভার বন্ধুরা সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে অসহায় পরিবারের ঘরে ঘরে গিয়ে ঈদ উপহার হিসেবে সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে। সে সঙ্গে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমেও ঈদ উপহার পৌঁছানো হচ্ছে।
তিনি বলেন, গতকাল রোববার দুপুর পর্যন্ত ১১৫টি পরিবারকে ঈদ উপহার পৌঁছে দেওয়া হয়েছে। এ কার্যক্রম ঈদের আগের রাত পর্যন্ত চলমান থাকবে।-বিজ্ঞপ্তি
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন