editor

প্রকাশিত: 9:05 PM, May 10, 2021

আল আকসা মসজিদ চত্বর রণক্ষেত্র, আহত কয়েকশত মুসলিম

আল আকসা মসজিদ চত্বর রণক্ষেত্র, আহত কয়েকশত মুসলিম

অনলাইন ডেস্ক
পবিত্র আল আকসা মসজিদ চত্বরে ফিলিস্তিনি প্রার্থনাকারীদের ওপর সোমবার সকালে ইসরাইলি পুলিশ রাবার বুলেট, কাঁদানে গ্যাস এবং সাউন্ড বোমা নিক্ষেপ করেছে। এতে কয়েক শত মুসল্লি আহত হয়েছেন। দিনশেষে দখলীকৃত পূর্ব জেরুজালেমে ইহুদি জাতীয়তাবাদীদের পরিকল্পিত বার্ষিক র‌্যালি করার কথা রয়েছে। ওই র‌্যালিকে কেন্দ্র করে এই সহিংসতা ঘটেছে। উল্লেখ্য, ১৯৬৮ সালে এ দিনে পূর্ব জেরুজালেম দখল করে ইসরাইল। পরে তারা এর সম্প্রসারণ ঘটায়। দিনটিকে স্মরণ করতে প্রতিবছর ইহুদিরা জেরুজালেম ডে ফ্লাগ মার্চের আয়োজন করে থাকে। ইহুদি তরুণরা এদিনে ফিলিস্তিনের ওল্ড সিটি এবং পূর্ব জেরুজালেমে র‌্যালি করে। এর মধ্য দিয়ে তারা উস্কানি সৃষ্টি করে।
কিন্তু এই উদ্যোগকে স্বীকৃতি দেয়নি বেশির ভাগ আন্তর্জাতিক সম্প্রদায়। আল আকসা মসজিদ চত্বরে ইসরাইলি বাহিনীর এভাবে প্রবেশ এবং ফিলিস্তিনিদের ওপর হামলার নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি টুইটে লিখেছেন, আল আকসা মজজিদে কিবলায়ে আওয়ালে ফিলিস্তিনিদের ওপর, বিশেষ করে পবিত্র রমজানের সময় ইসরাইলি বাহিনীর হামলার তীব্র নিন্দা জানাই। তারা মানবতা ও আন্তর্জাতিক সব আইনের লঙ্ঘন করেছে। ফিলিস্তিনি জনগণের জন্য আমরা আমাদের সমর্থন পুনর্ব্যক্ত করছি। একই সঙ্গে তিনি ফিলিস্তিনিদের সুরক্ষা ও তাদের বৈধ অধিকার সুরক্ষিত রাখতে অবিলম্বে ব্যবস্থা নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।

ফিলিস্তিনি রেডক্রস বলেছে, ইসরাইলি হামলায় কমপক্ষে ২১৫ জন মানুষ আহত হয়েছেন। এর মধ্যে ১৫৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার মধ্যে কমপক্ষে চার জনের অবস্থা আশঙ্কাজনক। ফিলিস্তিনি একজন চিকিৎসক আল জাজিরাকে বলেছেন, নামাজরত একজন মুসলিমের কাঁধে গুলি করা হয়েছে রাবার বুলেট দিয়ে। এ সময় আল আকসা মসজিদের ভিতর অবরুদ্ধ হয়ে পড়েছিলেন ফিলিস্তিনি আবদুল্লাহ ইদ্রিস। তিনি বলেছেন, মসজিদ কমপ্লেক্স এ সময় রণক্ষেত্রে পরিণত হয়েছিল। তিনি আরো বলেন, নামাজে যাওয়া মানুষগুলো কাঁদানে গ্যাসের ঝাঁঝে ভয়াবহ দুর্ভোগ পোহাচ্ছিলেন। একটু বাতাসের জন্য মসজিদের জানালাগুলো ছাড়া কোনো বিকল্প ছিল না। আহতদের কাছে চিকিৎসকদের যেতে বাধা দেয়া হচ্ছিল। ইসলামিক ওয়াকফ-এর কর্মকর্তা শেখ রায়েদ দানা বলেছেন, ইসরাইলি বাহিনী তাকে প্রহার করেছে। তার ভাষায়, তারা আমাকে লাথি দিয়েছে। কিলঘুষি মেরে মেঝেতে ফেলে দেয়। আমি তাদেরকে পরিচয়পত্র দেখিয়েও রেহাই পাইনি। এরপর তারা আমাকে মসজিদ চত্বর থেকে বের করে দেয়।

মসজিদ চত্বরে ইসরাইলের এই দমনপীড়নকালে আহত হয়েছেন ফিলিস্তিনের ৬ জন সাংবাদিক। তারা ঘটনার সময় খবর সংগ্রহ করতে গিয়েছিলেন আল আকসা মসজিদ চত্বরে। কিন্তু কাঁদানে গ্যাসের কারণে তারা মারাত্মক দুর্ভোগের শিকার হন। তারা হলেন উসাইদ আমারনেহ, মোহাম্মদ সামরিন, লিওয়া আবু আরমিলা, ইতার আবু ঘারবিয়া, আহমেদ জারাদাত এবং রামি আল খতিব। ফাতিমা আল বাকরি নামে আরেকজন সাংবাদিককে ইসরাইলি বাহিনী শারীরিকভাবে অপদস্ত করেছে।

ওদিকে স্থানীয় সময় বিকাল তিনটায় ফিলিস্তিনের রেড ক্রস বলেছেন, কয়েক শত ফিলিস্তিনি আহত হয়েছেন। এর মধ্যে একজন চিকিৎসক আছেন। হাসপাতালে ভর্তি করা হয়েছে ৫০ জনকে। এর আগে আল আকসা মসজিদ চত্বরে প্রবেশে নিষেধাজ্ঞা দেয় বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে। বসতি স্থাপনকারীরা হলো ইহুদি।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে