editor
প্রকাশিত: 10:40 AM, September 24, 2020
সৌদি আরবে ফেরার টিকিটের জন্য আজ বৃহস্পতিবার ভোর থেকে রাজধানীর সোনারগাঁও হোটেলের সামনে ভিড় করেন প্রবাসীরা।
সোনারগাঁও হোটেলে থাকা সৌদি এয়ারলাইনসের কার্যালয়ের সামনের ফটকে জড়ো হন টিকিট প্রত্যাশীরা। তবে আজ কেউ সড়কে দাঁড়িয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করেননি। তাই আজ যান চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি।
আজ সকালে পুলিশের পক্ষ থেকে টিকিট প্রত্যাশীদের উদ্দেশে মাইকে জানানো হয়, আজ ১ থেকে ৫০০ নম্বর টোকেনধারীদের টিকিট দেওয়া হবে। শুক্রবার ৫০১ থেকে ৮৫০, শনিবার ৮৫১ থেকে ১২০০, রোববার ১২০১ থেকে ১৫০০ নম্বর টোকেনধারীদের টিকিট দেওয়া হবে। যাঁরা টোকেন পাননি, তাঁদের ২৯ সেপ্টেম্বর আসতে বলা হয়েছে।
পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিজি) রুবায়েত জামান প্রথম আলোকে এই তথ্য জানান।
তবে প্রবাসী টিকিটপ্রত্যাশীদের কারও কারও অভিযোগ, এ পর্যন্ত ১ থেকে ২০০ জনকে টোকেন দেওয়া হয়েছে।
সোলায়মান নামের এক সৌদিপ্রবাসী বলেন, ‘এত টোকেন কীভাবে যোগ হলো? ৫০০ জনের পর কী ব্যবস্থা নেওয়া হবে? আমদের ফ্লাইটের ব্যাপারে কী করা হবে?’
সৌদি এয়ারলাইনসের এক সূত্র জানায়, তারা পর্যাপ্ত ফ্লাইট দিতে পারবে। এ মাসে তারা একাধিক ফ্লাইট পরিচালনা করতে পারবে। আগামী অক্টোবর মাসেও পর্যাপ্ত ফ্লাইটে করে প্রবাসীদের সৌদিতে নেওয়া যাবে। কিন্তু সৌদিতে যাওয়ার ক্ষেত্রে কোভিড-১৯ নেগেটিভ সনদ পাওয়া বাধ্যতামূলক। সনদ পাওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে ফ্লাইট নিতে হবে। যাঁরা নেগেটিভ, তাঁরাই সুযোগ পাবেন।
তবে সৌদি এয়ারলাইনস এখন পর্যন্ত মাত্র একটি অতিরিক্ত ফ্লাইটের জন্য আবেদন করেছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিজুর রহমান। তিনি আজ সকালে প্রথম আলোকে বলেন, সৌদি এয়ারলাইনস ২৮ সেপ্টেম্বর একটি ফ্লাইটের জন্য আবেদন করেছে। এর বাইরে বাড়তি ফ্লাইটের আবেদন করেনি। তারা যতগুলো ফ্লাইটের আবেদন করবে, ততগুলোর অনুমতি দিয়ে দেওয়া হবে।
ছুটিতে দেশে এসে আটকা পড়েন প্রায় ৮০ হাজার প্রবাসী কর্মী। সাত মাস পর কাজে ফিরে যাওয়ার সুযোগ এলেও ফ্লাইটের অভাবে তৈরি হয় অনিশ্চয়তা। বাধ্য হয়ে রাস্তায় নেমে বিক্ষোভ করেন প্রবাসীরা। টানা তিন দিনের বিক্ষোভের পর গতকাল বুধবার সন্ধ্যায় জানা যায়, সৌদি কর্তৃপক্ষ বাংলাদেশ বিমানকে ১ অক্টোবর থেকে সে দেশে ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে। একই সঙ্গে প্রবাসী কর্মীদের ইকামা (কাজের বৈধ অনুমতিপত্র) ও ভিসার মেয়াদ নতুন করে ২৪ দিন বাড়িয়েছে।
বাংলাদেশের পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন গতকাল সন্ধ্যা সোয়া সাতটায় প্রথম আলোকে বলেন, সৌদি কর্তৃপক্ষ মৌখিকভাবে ইকামা ও ভিসার মেয়াদ ২৪ দিন বাড়ানোর কথা জানিয়েছে। তবে তখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো চিঠি আসেনি।
এর আগে প্রবাসীদের আন্দোলনের মুখে তাঁদের ইকামা ও ভিসার মেয়াদ নতুন করে তিন মাস বাড়াতে গত মঙ্গলবার সৌদি সরকারকে অনুরোধ করে চিঠি দিয়েছিল পররাষ্ট্র মন্ত্রণালয়।
বাংলাদেশ বিমান জানায়, ১ অক্টোবর থেকে তারা ফ্লাইট চালানোর অনুমতি পেয়েছে।
এ ছাড়া ২৬ ও ২৭ সেপ্টেম্বর দুটি বিশেষ ফ্লাইট চালাবে তারা। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম গতকাল এক ফেসবুক বার্তায় জানান, বাংলাদেশ বিমানকে সৌদি আরবের রিয়াদ ও জেদ্দায় সপ্তাহে চারটি ফ্লাইট পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে।
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ছুটিতে আসা কর্মীদের তিন দফায় মোট সাত মাস ছুটি অনুমোদন করা হয়েছে। সর্বশেষ অনুমোদিত ছুটি অনুসারে ৩০ সেপ্টেম্বরের মধ্যে কাজে যোগ দিতে বলা হয়। দেশে আটকা অন্তত ৫০ হাজার প্রবাসীর ভিসা ও ইকামার মেয়াদ ৩০ সেপ্টেম্বরের মধ্যে শেষ হয়ে যাবে।
তাই ৩০ সেপ্টেম্বরের মধ্যে তাঁদের কাজে যোগ দিতে হবে। কিন্তু এই সময়ের মধ্যে ঢাকা থেকে সৌদি এয়ারলাইনসের রয়েছে চারটি ফ্লাইট।
টিকিটের দাবিতে তিন দিন ধরে সৌদি এয়ারলাইনসের কার্যালয়, পররাষ্ট্র ও প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় এবং বিমানের কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছেন প্রবাসী কর্মীরা। গতকাল সকালে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় ঘেরাওয়ের পর দুপুরের দিকে বিক্ষোভকারীদের একটি প্রতিনিধিদল মন্ত্রী ইমরান আহমদের সঙ্গে দেখা করে। মন্ত্রী তাঁদের কাছে আগামী সোমবার পর্যন্ত সময় চান।
7 পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে ১২ই রবিউল আউয়াল গাউসিয়া কমিটি বাংলাদেশ সিলেট জেলার উদ্যোগে জশনে জুলুস বের করা হয়।
8 পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত
2 বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর আন্তর্জাতিক সম্পর্ক ও পার্টনারশিপ ডেভেলপমেন্ট বিষয়ক উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল সাত্তার
5 মো: আল-আমিন মিয়া 4 সিলেট কি আর আগের সেই শান্ত-নিরাপদ নগরী? যে নগরীতে রাত গভীর হলেও মানুষ নিশ্চিন্তে বাড়ি
7 সিলেটের বিয়ানীবাজারে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হিসেবে পরিচিত মিলাদ জয়নুল বিএনপি সরকারের তথ্য ও সম্প্রচারমন্ত্রীর কাছ থেকে পদক
5 সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারি ইউনিয়নের পনাউল্লাহ বাজারের পূর্ব-দক্ষিণ প্রান্তে ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত হযরত শাহজালাল (র.) ডি. এস. হাফিজিয়া মাদ্রাসাকে
3 সিলেট সদর উপজেলার ঐতিহ্যবাহী তারাপুর ও মালনীছড়া চা-বাগানের মধ্যবর্তী সীমান্ত এলাকায় অবৈধভাবে জমি জবরদখলের তীব্র অভিযোগ উঠেছে সিলেট মহানগর
4 সিলেট নগরীর শাহজালাল উপশহরের ডি-ব্লকের বাসিন্দা হাজী ইসমাইল আলী (ইসমাইল লন্ডনী) বিরুদ্ধে প্রতারণা, জমি দখল ও মানসিক হয়রানির নানা