editor

প্রকাশিত: 1:37 AM, May 11, 2021

মিয়ানমারে জান্তাবিরোধী আন্দোলনের কবি খেত থি মারা গেছেন

মিয়ানমারে জান্তাবিরোধী আন্দোলনের কবি খেত থি মারা গেছেন

অনলাইন ডেস্ক
মিয়ানমারে সামরিক জান্তাবিরোধী আন্দোলনে যার কর্মকাণ্ড উদ্বুদ্ধ করেছে, সেই কবি খেত থি আটক অবস্থায় মারা গেছেন। পরিবারের কাছে তার দেহ হস্তান্তর করেছে জান্তা সরকার। তবে পরিবারের অভিযোগ, তার শরীর থেকে বিভিন্ন অঙ্গ সরিয়ে নেয়া হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক খবরে বলা হয়েছে, এ বিষয়ে সামরিক জান্তার মুখপাত্র প্রশ্নের উত্তর দিতে রাজি হয়নি। উল্লেখ্য, খেত থি সামরিক জান্তাকে উদ্দেশ্য করে লিখেছেন ‘তারা মাথায় গুলি করেছে। কিন্তু তারা জানে না বিপ্লব অবস্থান করে হৃদয়ে’। খেত থি’র বয়স হয়েছিল ৪৫ বছর। তার স্ত্রী চাও সু বলেছেন, তাদের দু’জনকেই সেনাবাহিনী এবং সশস্ত্র পুলিশ সেগাইং অঞ্চলের শ্বেবো শহর থেকে তুলে নিয়ে গিয়েছিল জিজ্ঞাসাবাদের জন্য।
চাও সু বলেছেন, আমাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আমাকে বলা হয়েছিল, আমার স্বামীকে জিজ্ঞাসাবাদ সেন্ট্রারে রাখা হয়েছে। কিন্তু সে আর জীবিত আমার কাছে ফিরে আসেনি। আমি শুধু তার মৃতদেহই পেলাম। সকালে তারা আমাকে ফোন করে জানায় মনিওয়াতে একটি হাসপাতালে আমার স্বামীর সঙ্গে সাক্ষাত করতে। আমি ভেবেছিলাম তার হয়তো হাত ভেঙে যাওয়ার জন্য বা অন্য কোনো সমস্যার কারণে হাসপাতালে নেয়া হয়েছে। কিন্তু হাসপাতালে পৌঁছার পর আমাকে বলা হয়, তার অবস্থান এখন মর্গে। দেখি তার শরীরের ভিতরকার সব গুরুত্বপূর্ণ অঙ্গ রেখে দেয়া হয়েছে।

হাসপাতালে খেত থি’র স্ত্রী চাও সু’কে বলে দেয়া হয়, তার হার্টের সমস্যা ছিল। এ অবস্থায় ডেথ সার্টিফিকেটও পড়ে দেখার প্রয়োজন মনে করেন নি চাও সু। কারণ তিনি নিশ্চিতভাবে জানতেন এসব কথা মিথ্যা। তিনি আরো বলেছেন, তার স্বামীকে দাফন করে ফেলার পরিকল্পনা করেছিল সেনাবাহিনী। কিন্তু তিনি আর কিছু না হোক স্বামীর মৃতদেহটি নিজের কাছে নেয়ার আকুতি জানান। তবে কিভাবে তার স্বামীর শরীর থেকে অঙ্গগুলো কেড়ে নেয়া হয়েছে সে বিষয়ে তাকে কিছুই বলা হয়নি। ওদিকে মানবাধিকার বিষয়ক অ্যাসিসট্যান্স এসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্স এক বুলেটিনে বলেছে, জিজ্ঞাসাবাদকালে নির্যাতনের কারণে মারা গেছেন। এ নিয়ে ১লা ফেব্রুয়ারি অভ্যুত্থানের পর নিহত বেসামরিক মানুষের সংখ্যা দাঁড়ালো ৭৮০।

অভ্যুত্থানের পর বিক্ষোভ করতে গিয়ে খেত থি সহ কমপক্ষে তিনজন কবি’কে প্রাণ হারাতে হলো। এর আগে মার্চের শুরুতে মনিওয়া শহরে বিক্ষোভকালে গুলি করা হয় কবি কে জা উইন (৩৯) কে। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। মিয়ানমারে অভ্যুত্থানের বিরুদ্ধে যারা বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন তার মধ্যে বেশির ভাগই সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সেলিব্রেটি। উল্লেখ্য, খেত থি একজন প্রকৌশলী। শুধু কবিতার জন্য ২০১২ সালে তিনি চাকরি ছেড়ে দেন। তারপর নিজে আইসক্রিম এবং কেক বানিয়ে তা বিক্রি করে জীবন ধারণ করতেন। অভ্যুত্থানের দু’সপ্তাহ পরে তিনি লিখেছেন, আমি হিরো হতে চাই না। শহীদ হতে চাই না। আমি দুর্বল হতে চাই না। এমনকি বোকাও হতে চাই না। অবিচারকে সমর্থন দিতে চাই না। আমার জীবনের শেষ সময়টিতেও আমার বিবেকের কাছে পরিষ্কার থাকতে চাই।
সম্প্রতি তিনি লেখার মাধ্যমে জানিয়েছেন যে, তিনি একজন গিটার বাদক, কেক প্রস্তুতকারক এবং একজন কবি।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে