editor
প্রকাশিত: 11:22 PM, May 11, 2021
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুস্থ ও অসহায় পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। তরুন ব্যবসায়ী ও সমাজসেবী, বনফুল এন্ড কোং সিলেট জোন এর পার্টনার মোহাম্মদ শাহীন আহমদের পক্ষ থেকে রাশেদ আহমদ ও আশরাফ আহমদের ব্যবস্থাপনায় প্রায় দুই’শতাধিক পরিবারের মাঝে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য গাজী মো. শাহেদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন ঈদের আনন্দ উপভোগ করতে দরিদ্র অসহায় মানুষদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা একটি মহৎ কাজ। মানুষ মানুষের জন্য নিজেকে বিলিয়ে দেন শুধুমাত্র অন্তরের ভালোবাসা থেকে। সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোর এই প্রয়াস মানবতার এক অনুপম দৃষ্টান্ত। অনুষ্ঠানে বক্তারা বলেন দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের অনেকেই মুখ ফোঁটে তাদের অভাব অনটনের কথা বলতে পারেন না। সেসব মানুষকে খুঁজে খুঁজে শাহীন আহমদের সহায়তা প্রদান করা একটি অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এডভোকেট সালেহ আহমদ হীরা, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক কালাম আহমদ, ব্যবসায়ী বদরুল ইসলাম, সোনালী স্বপ্ন বাংলাদেশের নির্বাহী পরিচালক আবুল মোহাম্মদ, ফটো সাংবাদিক কামাল হোসেন মিঠু, রাসেল আহমদ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন নিজাম উদ্দিন। বিজ্ঞপ্তি
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন