editor

প্রকাশিত: 3:31 PM, May 12, 2021

ফিলিস্তিনিদের বাঁচাতে বৃটিশ প্রধানমন্ত্রীর কাছে আকুতি সালাহর

ফিলিস্তিনিদের বাঁচাতে বৃটিশ প্রধানমন্ত্রীর কাছে আকুতি সালাহর

অনলাইন ডেস্ক
ইসরায়েলি আগ্রাসনে রক্ত ঝরছে ফিলিস্তিনিদের। আর ফিলিস্তিনিদের কান্না ছুঁয়ে গেছে ফুটবলারদেরও। ফিলিস্তিনের পাশে দাঁড়িয়েছেন লিভারপুলের মিসরীয় ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ। ইন্টার মিলানের মরোক্কান রাইটব্যাক আশরাফ হাকিমি, বায়ার্ন মিউনিখের লেফটব্যাক আলফোনসো ডেভিস, রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার নূরি সাহিন সবাই সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হয়েছেন ইসরায়েলের বিরুদ্ধে।

ফিলিস্তিনে হামলা থামানোর জন্য ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনকে আহ্বান জানিয়েছেন সালাহ। টুইটারে নিজের প্রতিবাদ প্রকাশ করার পাশাপাশি বহু আগে তোলা আল-আকসা মসজিদের সামনে নিজের একটা ছবিও পোস্ট করেছেন লিভারপুলের হয়ে প্রিমিয়ার লীগ ও চ্যাম্পিয়নস লীগজয়ী এই উইঙ্গার। শুধু বরিস জনসনই নন, অন্য প্রভাবশালী বিশ্বনেতাদেরও একই আহ্বান জানিয়েছেন সালাহ। মোহাম্মদ সালাহ লিখেছেন, ‘যে দেশটায় গত চার বছর ধরে আমার বাড়িঘর, সেই দেশের প্রধানমন্ত্রীসহ আরও সব বিশ্বনেতাকে আহ্বান জানাচ্ছি, আপনাদের সামর্থ্যরে সর্বোচ্চটুকু দিয়ে এই নৃশংসতা থামান। নিরস্ত্র, নিরপরাধ মানুষকে নির্বিবাদে হত্যা করা হচ্ছে, এটা থামান।
এখনই। যথেষ্ট হয়েছে।’

আল-আকসা মসজিদ ইসলাম ধর্মাবলম্বীদের কাছে অন্যতম পবিত্র স্থান হিসেবে বিবেচিত। তবে এটি ইহুদি ধর্মাবলম্বীদের কাছেও একটি পবিত্র স্থান, যাকে তারা টেম্পল মাউন্ট হিসেবে জানেন। সেই মসজিদ প্রাঙ্গণই গত শুক্রবার থেকে রণক্ষেত্রে রূপ নিয়েছে। মূলত, ইসরায়েলের দখল করা এলাকা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ করাকে কেন্দ্র করে সেখানে উত্তেজনা চলছে। জেরুজালেম লাগোয়া এই এলাকা থেকে ফিলিস্তিনি চারটি পরিবারকে ইসরায়েলি সুপ্রিম কোর্ট উচ্ছেদের আদেশ দিতে যাচ্ছে এমন আশঙ্কা থেকে প্রতিবাদ-বিক্ষোভ চলছিল। শুক্রবার থেকেই বিক্ষোভকারীদের সরিয়ে দিতে ইসরায়েলি পুলিশ তৎপরতা শুরু করে। এরপর দুই পক্ষের সংঘর্ষ শুরু হয়। গত সোমবার সেটা চূড়ান্ত রূপ নেয়। মসজিদ চত্বর থেকে জোর করে ফিলিস্তিনিদের সরিয়ে দিতে ইসরায়েলি পুলিশ রাবার বুলেট, জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর খবর, মসজিদ চত্বর থেকে ফিলিস্তিনিদের সরিয়ে দিতে ইসরায়েলি পুলিশের চার দিনের অভিযানে এক হাজারের বেশি ফিলিস্তিনি আহত হয়েছেন। নিহতের সংখ্যা বেড়ে ২৮-এ দাঁড়িয়েছে। নিহত ব্যক্তিদের মধ্যে ১০ শিশুও রয়েছে। এ ঘটনায় ফিলিস্তিনের কট্টরপন্থী সংগঠন হামাস সোমবার মসজিদ চত্বর থেকে পুলিশ প্রত্যাহারের জন্য আলটিমেটাম দেয় ইসরায়েলকে। সেই আলটিমেটাম পার হলে ইসরায়েলের রাজধানী তেলআবিব লক্ষ্য করে রকেট ছোড়ে হামাস।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে