editor

প্রকাশিত: 11:12 AM, September 24, 2020

দুদিন ধরে ভোমরা বন্দর দিয়ে কোনো পেঁয়াজ ঢোকেনি

দুদিন ধরে ভোমরা বন্দর দিয়ে কোনো পেঁয়াজ ঢোকেনি

চার দিন আমদানির পর সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে আবার পেঁয়াজ আসা বন্ধ হয়ে গেছে। বুধবার থেকে বৃহস্পতিবার বেলা আড়াইটা পর্যন্ত পেঁয়াজ আমদানি হয়নি। তবে অন্যান্য পণ্য যথারীতি আমদানি হয়েছে।
ভোমরা স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা মহসিন হোসেন জানান, শনি থেকে মঙ্গলবার পর্যন্ত—৪ দিনে ৪৩টি ট্রাকে ৯৯১ মেট্রিক টন ভারতীয় পেঁয়াজ ভোমরা বন্দর দিয়ে বাংলাদেশে ঢুকেছে। বুধবার কোনো পেঁয়াজ ভোমরা বন্দর দিয়ে ঢোকেনি। বৃহস্পতিবার বেলা আড়াইটা পর্যন্ত কোনো পেঁয়াজভর্তি ট্রাক আসেনি। আসবে কি আসবে না, তা তিনি বলতে পারেননি। তবে ভারতীয় কর্তৃপক্ষ তাদের লিখিতভাবে কোনো কিছু জানায়নি।

ফাইল ছবি

এর আগে মঙ্গলবার ৩টি ট্রাকে ৬৬, সোমবার ৪টি ট্রাকে ৯৬, রোববার ৫টি ট্রাকে ১০৮ ও শনিবার ৩১টি ট্রাকে ৭২১ মেট্রিক টন পেঁয়াজ ভারতের ঘোজাডাঙ্গা দিয়ে ভোমরা বন্দরে ঢোকে।

সাতক্ষীরার ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান জানান, ১৪ সেপ্টেম্বর পর্যন্ত যেসব পেঁয়াজের ট্রাকের কাগজপত্র প্রস্তুত ছিল এমন ৪৩টি পেঁয়াজের ট্রাক গত ৪ দিনে ভোমরা বন্দরে ঢুকেছে। ভারতীয় নিষেধাজ্ঞায় ১০-১২ দিন ধরে ৩০০টি ট্রাকে বস্তাবন্দী অবস্থায় ঘোজাডাঙ্গা বন্দরে পেঁয়াজ বৃষ্টিতে ভিজে ও রোদে পুড়ে নষ্ট হয়ে গেছে। এর ফলে আমদানিকারক ও ব্যবসায়ীরা আর্থিকভাবে ক্ষতিতে পড়েছেন।

Sharing is caring!

সর্বশেষ সংবাদ

উছমানপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী যুবদল নেতা রেদওয়ান আহমদ

উছমানপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী যুবদল নেতা রেদওয়ান আহমদ

আসন্ন উছমানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশা করছেন সিলেট জেলা যুবদলের সাবেক দপ্তর সম্পাদক মো. রেদওয়ান

সিলেট বিভাগ গণদাবি পরিষদ ফ্রান্স শাখার কমিটি গঠন

সিলেট বিভাগ গণদাবি পরিষদ ফ্রান্স শাখার কমিটি গঠন

ফ্রান্সে বসবাসরত সিলেট বিভাগের প্রবাসীদের ঐক্যবদ্ধ করা এবং তাদের অধিকার ও ন্যায্য দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যে ‘সিলেট বিভাগ গণদাবি পরিষদ ফ্রান্স

আমরা জুলাই যোদ্ধা দক্ষিণ সুরমা উপজেলা সমন্বয় কমিটি গঠন

আমরা জুলাই যোদ্ধা দক্ষিণ সুরমা উপজেলা সমন্বয় কমিটি গঠন

আহত জুলাই যোদ্ধাদের চিকিৎসা ও এমআইএস (MIS)-এর কাজ ত্বরান্বিত করার লক্ষে ‘আমরা জুলাই যোদ্ধা’ সিলেট জেলা কমিটির পক্ষ থেকে দক্ষিণ

সিলেট জেলা বিএনপির সদস্য সচিব পদে আলোচনায় চৌধুরী শাহীন

সিলেট জেলা বিএনপির সদস্য সচিব পদে আলোচনায় চৌধুরী শাহীন

দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ, আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা ও রাজপথের অভিজ্ঞতার মূল্যায়নে সিলেট জেলা বিএনপির সদস্য সচিব হিসেবে সাবেক ছাত্রনেতা কামরুল হাসান

দুই দশকের অনৈতিক সাম্রাজ্য, কিশোর গ্যাং ও মদদদাতাদের অন্ধকার জাল

দুই দশকের অনৈতিক সাম্রাজ্য, কিশোর গ্যাং ও মদদদাতাদের অন্ধকার জাল

সিলেটের জালালাবাদ থানাধীন ভাগারপাড় গ্রামটি বাহ্যিক শান্ত মনে হলেও গত দুই দশক ধরে এক অন্ধকার অপরাধ সাম্রাজ্যের জালে বন্দি। অনৈতিক

প্রধানমন্ত্রী তারেক রহমানের উন্নয়ন চিত্র জনসাধারণের কাছে তুলে ধরতে হবে: সাহেদ আহমদ

প্রধানমন্ত্রী তারেক রহমানের উন্নয়ন চিত্র জনসাধারণের কাছে তুলে ধরতে হবে: সাহেদ আহমদ

সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় জিয়া মঞ্চের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় জিয়া মঞ্চের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত

আবদুল জব্বার কল্যাণ ট্রাস্টের ‘মাসিক ভাতা কার্ড’ বিতরণ

আবদুল জব্বার কল্যাণ ট্রাস্টের ‘মাসিক ভাতা কার্ড’ বিতরণ

অসহায় ও দরিদ্রদের সহায়তায় মাসিক ভাতা চালু করেছে ‘আবদুল জব্বার জলিল কল্যাণ ট্রাস্ট’। শনিবার দুপুরে নগরের জেলরোডস্থ আনন্দ টাওয়ারে আনুষ্ঠানিকভাবে

অক্টোবর সেবা সপ্তাহ উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির শিক্ষা ও খাদ্যসামগ্রী বিতরণ

অক্টোবর সেবা সপ্তাহ উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির শিক্ষা ও খাদ্যসামগ্রী বিতরণ

অক্টোবর সেবা সপ্তাহ উপলক্ষে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির উদ্যোগে নগরীর কুশিঘাট এলাকার ‘ইমুর ইশকুল’-এর শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাসামগ্রী ও