editor
প্রকাশিত: 4:43 PM, May 12, 2021
অনলাইন ডেস্ক
সূচকের বড় উত্থানে শেষ হয়েছে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস গতকাল মঙ্গলবারের লেনদেন। গতকালের উত্থান নিয়ে টানা পাঁচ কার্যদিবস উত্থান হয়েছে শেয়ারবাজারে। বেড়েছে সব সূচক। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স সাড়ে তিন মাস পর ৫ হাজার ৭০০ পয়েন্ট ছাড়িয়েছে। গতকাল সূচকের সঙ্গে বেড়েছে টাকার পরিমাণে লেনদেন এবং বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর।
ডিএসইর তথ্যমতে, গতকাল মঙ্গলবার বাজারের প্রধান সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের তুলনায় ৭৮ দশমিক ৬৭ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৭২৪ পয়েন্টে দাঁড়িয়েছে। শরিয়াহভিত্তিক কোম্পানি নিয়ে গঠিত ডিএসইএস সূচক ১০ দশমিক ৪১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৭১ পয়েন্টে এবং বাছাই করা কোম্পানি নিয়ে গঠিত ডিএস-৩০ সূচক ২৮ দশমিক ৭৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৯৪ পয়েন্টে।
লেনদেন হওয়া কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২১৮টির, কমেছে ৭১টির, অপরিবর্তিত রয়েছে ৭৩টির। মোট লেনদেন হয়েছে ১ হাজার ৪০৩ কোটি ৩৫ লাখ ৭ হাজার টাকা। আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ৩৫২ কোটি ৩ লাখ ৯৩ হাজার টাকা। অর্থাত্ আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে।
ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল বেক্সিমকো লিমিটেড। এরপর সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ব্র্যাক ব্যাংকের শেয়ার, তারপর ন্যাশনাল ফিড মিলস, ব্রিটিশ আমেরিকান ট্যোবাকো, রবি আজিয়াটা, স্কয়ার ফার্মা, বেক্সিমকো ফার্মা, পাইওনিয়ার ইনসিওরেন্স, লঙ্কা-বাংলা ফাইন্যান্স এবং সিটি ব্যাংক লিমিটেড।
দেশের অন্য পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক সিএএসপিআই ২৩৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৫৬৬ পয়েন্টে। লেনদেন হওয়া কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৭৬টির, কমেছে ৬৫টির, আর অপরিবর্তিত রয়েছে ৪৬টির। লেনদেন হয়েছে মোট ৫৩ কোটি ৬২ লাখ ৮৪ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিল ৬৬ কোটি ৩৬ লাখ ৯২ হাজার টাকা।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে