editor

প্রকাশিত: 8:41 PM, May 12, 2021

৯৯ ভাগ পোশাক কারখানা বোনাস দিয়েছে: বিজিএমইএ

৯৯ ভাগ পোশাক কারখানা বোনাস দিয়েছে: বিজিএমইএ

অনলাইন ডেস্ক
বাংলাদেশ পোশাক প্রস্ততকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সদস্য ৯৮ ভাগ কারখানায় বেতন হয়েছে। আর বোনাস হয়েছে ৯৯ ভাগ কারখানায়। বুধবার এক সংবাদ সম্মেলনে এমনটা দাবি করেছেন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান। তারা আশা করছেন (১২ মে) বুধবারের মধ্যে শতভাগ কারখানায় বেতন-বোনাস দেয়া সম্ভব হবে।

সংবাদ সম্মেলনে ফারুক হাসান বলেন, বিজিএমইএ’র সদস্যভুক্ত চালু কারখানা এক হাজার ৯১৩টি। এর মধ্যে ঢাকা অঞ্চলে এক হাজার ৬৬৭টি ও চট্টগ্রামে ২৪৬টি। মঙ্গলবার (১১ মে) পর্যন্ত এক হাজার ৮৬৬টি কারখানা বেতন দিয়েছে, যা শতকরা হিসাবে ৯৭.৫৪ শতাংশ। আর ঈদের বোনাস দিয়েছে এক হাজার ৮৮২টি কারখানা। এর মধ্যে ঢাকায় এক হাজার ৬৬৯টি ও চট্টগ্রামে ২২৩টি কারখানা বোনাস পরিশোধ করেছে, যা শতকরা ৯৯ শতাংশ।

অন্যদিকে, ঢাকায় বুধবার ১৫টি কারখানা এবং চট্টগ্রামে ৮টি কারখানা এপ্রিল মাসের বেতন পরিশোধ করেছে।
এছাড়া চট্টগ্রামে ৩২টি কারখানা বেতন এবং ২৩টি কারখানা বোনাস পরিশোধ করবে বলে জানিয়েছেন বিজিএমইএ সভাপতি।

বেতন আর উৎসব ভাতা নিয়ে সমস্যা হতে পারে এমন ৮শ’টি কারখানাকে গভীর নজরদারিতে রাখা হয়েছিল বলেও জানান বিজিএমইএ সভাপতি ফারুক হাসান।

পোশাক শিল্প বর্তমানে কঠিন সময় পার করছে উল্লেখ করে ফারুক হাসান বলেন, আগামী ৩ মাস এই খাতকে আরও চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। আগামী অক্টোবর থেকে এ খাত ঘুরে দাঁড়াবে বলে আশার কথা জানান তিনি।

এসময়, শ্রমিকদের ছুটি ও ছুটি কাটানো নিয়ে সৃষ্ট জটিলতা প্রসঙ্গে তিনি বলেন, সরকারি নিয়মে ঈদের ছুটি তিনদিন। তবে, শ্রমিক-মালিকের বোঝাপোড়ার ভিত্তিতে এই ছুটি বাড়ানো যেতে পারে। যা সচারচর করা হয়। তবে, করোনাকালে স্বাস্থ্যঝুঁকি মোকাবিলা করে জীবন-জীবিকা স্বাভাবিক রাখার স্বার্থে শ্রমিকদের কর্মস্থলের কাছাকাছিই ঈদ উৎসব উদযাপন করার আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে প্রণোদনা প্যাকেজের আওতায় ঋণ পরিশোধের সময়সীমা ২ বছর ১৮ কিস্তির পরিবর্তে ৩ বছরে ৩০ কিস্তিতে শোধ করার সুযোগ দেয়ার অনুরোধ করে বিজিএমইএ।

এ সময়, আসছে ২০২১-২২ অর্থবছরের বাজেটে পোশাক খাতের অনুকূলে বেশকিছু দাবি তুলে ধরা হয়। রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পের জন্য রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎস কর ০.৫ শতাংশ থেকে কমিয়ে তা ০.২৫ শতাংশ করা ও তা আগামী ৫ বছর পর্যন্ত কার্যকর রাখার দাবি জানানো হয়। এখাতের করপোরেট করহার সবুজ কারখানার জন্য ১০ শতাংশ ও অন্যান্য কারখানার জন্য ১২ শতাংশ আগামী ৫ বছর পর্যন্ত বলবৎ রাখার অনুরোধ জানায় সংগঠনটি। এছাড়া নগদ সহায়তার ওপর আয়কর কর্তনের হার ১০ শতাংশ থেকে শূন্যে নামিয়ে আনার দাবি তুলে ধরেন বিজিএমইএ সভাপতি।

এর আগে, গত ২৯শে এপ্রিল শ্রম মন্ত্রণালয় পোশাক কারখানার মালিকদের ১০ মে’র মধ্যে বেতন-বোনাস দেয়ার নির্দেশনা দেয়। সরকার নির্ধারিত সময় ছিল ১০ই মে রাত পর্যন্ত। তবে সব কারখানা সে নির্দেশনা মানেনি। বকেয়া বেতন ও বোনাসের দাবিতে মঙ্গলবারও (১১ই মে) রাজধানীর কমলাপুরের রাস্তায় বিক্ষোভ করছে বিন্নী গার্মেন্টস নামের একটি পোশাক কারখানার শ্রমিকরা। এর আগে কয়েকটি স্থানে বেতন-বোনাস ও ঈদের ছুটি বাড়ানোর দাবিতেও বিক্ষোভ করেছে পোশাক শ্রমিকরা।

Sharing is caring!


আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

প্রধানমন্ত্রী তারেক রহমানের উন্নয়ন চিত্র জনসাধারণের কাছে তুলে ধরতে হবে: সাহেদ আহমদ

প্রধানমন্ত্রী তারেক রহমানের উন্নয়ন চিত্র জনসাধারণের কাছে তুলে ধরতে হবে: সাহেদ আহমদ

সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় জিয়া মঞ্চের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় জিয়া মঞ্চের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত

আবদুল জব্বার কল্যাণ ট্রাস্টের ‘মাসিক ভাতা কার্ড’ বিতরণ

আবদুল জব্বার কল্যাণ ট্রাস্টের ‘মাসিক ভাতা কার্ড’ বিতরণ

অসহায় ও দরিদ্রদের সহায়তায় মাসিক ভাতা চালু করেছে ‘আবদুল জব্বার জলিল কল্যাণ ট্রাস্ট’। শনিবার দুপুরে নগরের জেলরোডস্থ আনন্দ টাওয়ারে আনুষ্ঠানিকভাবে

অক্টোবর সেবা সপ্তাহ উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির শিক্ষা ও খাদ্যসামগ্রী বিতরণ

অক্টোবর সেবা সপ্তাহ উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির শিক্ষা ও খাদ্যসামগ্রী বিতরণ

অক্টোবর সেবা সপ্তাহ উপলক্ষে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির উদ্যোগে নগরীর কুশিঘাট এলাকার ‘ইমুর ইশকুল’-এর শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাসামগ্রী ও

মির্জা সম্রাটের নেতৃত্বে সিলেট মহানগর যুবদল আরও শক্তিশালী হবে: কাইয়ুম জালালি পংকি

মির্জা সম্রাটের নেতৃত্বে সিলেট মহানগর যুবদল আরও শক্তিশালী হবে: কাইয়ুম জালালি পংকি

সিলেট মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক, সাবেক সাধারণ সম্পাদক এবং সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র হাজী আব্দুল কাইয়ুম জালালি পংকি

শাশ্বত ৯২ বন্ধু ফোরামের উদ্যোগে ১ টাকায় পূজার বাজার ও বিনামূল্যে শিক্ষাসামগ্রী বিতরণ

শাশ্বত ৯২ বন্ধু ফোরামের উদ্যোগে ১ টাকায় পূজার বাজার ও বিনামূল্যে শিক্ষাসামগ্রী বিতরণ

প্রতিবছরের ন্যায় এবারও শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শাশ্বত ৯২ বন্ধু ফোরামের উদ্যোগে পাত্র সম্প্রদায়ের মাঝে ১ টাকায় পূজার বাজার ও ক্ষুদে

‘ফ্যাসিবাদের বিচার করতে ব্যর্থ হলে রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি হবে’

‘ফ্যাসিবাদের বিচার করতে ব্যর্থ হলে রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি হবে’

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানির সহনীয় মূল্য নির্ধারণ, ফ্যাসিবাদের নির্মূল এবং সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধের দাবিতে জমিয়তে

শিশু-কিশোরদের জন্য নিরাপদ বাংলাদেশ বিনির্মাণ করাই বিএনপি সরকারের মূল লক্ষ্য: হুমায়ূন কবির শাহীন

শিশু-কিশোরদের জন্য নিরাপদ বাংলাদেশ বিনির্মাণ করাই বিএনপি সরকারের মূল লক্ষ্য: হুমায়ূন কবির শাহীন

সিলেট মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক, জিয়া শিশু-কিশোর সংগঠন (জিশিস) এর কেন্দ্রীয় সহ

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর, জেলা ও শাবিপ্রবি’র সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর, জেলা ও শাবিপ্রবি’র সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর, জেলা ও শাবিপ্রবি’র যৌথ উদ্যোগে সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত। ৯ অক্টোবর শুক্রবার সকাল ১০টায়