editor
প্রকাশিত: 9:16 PM, May 12, 2021
দক্ষিণ সুরমার থানা বিএনপির সাবেক সহ-সভাপতি, লালাবাজার ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক নছির মিয়ার নামাজে জানাজা সম্পন্ন হয়েছে।
আজ বুধবার ( ১২ মে ) দুপুর ২টায় লালাবাজারস্থ ভরাউটের শাহী ঈদগাহ ময়দানে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে মানুষের ঢল নামে।
নছির মিয়া মঙ্গলবার রাত ৯ টা ৪০ মিনিটে তার নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি দুই ছেলে , এক মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বিভিন্ন মহলের শোক
সিলেটের দক্ষিণ সুরমার থানা বিএনপির সাবেক সহ-সভাপতি, লালাবাজার ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক নছির মিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফালাকুজ্জামান চৌধুরী জগলু, সিলেট মহানগর বিএনপির সহ-দপ্তর সম্পাদক লোকমান আহমদ, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক পাঠাগার সম্পাদক ও বাংলা টিভি এবং দৈনিক যায়যায়দিনের সিলেট ব্যুরো প্রধান কাইয়ুম উল্লাস, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সদস্য আমিনুর রহমান চৌধুরী সিফতা, লালাবাজার ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জাহির আলী, লালাবাজার ইউনিয়ন বিএনপির প্রবীণ নেতা দিলাল খান, লালাবাজার ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিলা মিয়া মেম্বার, লালাবাজার ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শহীদ রেজা , লালাবাজার ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোহাইমিনুল ইসলাম সোহেল, বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য ও সিলেট জেলা যুবলীগ নেতা সিতার মিয়া, লালাবাজার ইউনিয়নের ১ নং ওয়ার্ড মেম্বার হেলাল উদ্দিন প্রমুখ। তারা পৃথক শোক বার্তায় নছির মিয়ার রুহের মাগফেরাত ও শান্তি কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীরভাবে সমবেদনা জানিয়েছেন। -বিজ্ঞপ্তি
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন