editor

প্রকাশিত: 9:29 PM, May 12, 2021

সিফডিয়ার ব্যতিক্রমী উদ্যোগ ঈদে হবে পোলাও উৎসব

সিফডিয়ার ব্যতিক্রমী উদ্যোগ ঈদে হবে পোলাও উৎসব

সিলেটের গণ-মাধ্যম ও সমাজ উন্নয়নমুলক সংগঠন সিলেট সেন্টার ফর ইনফরমেশন এন্ড মাস মিডিয়া সিফডিয়া সিলেটে বেদে সম্প্রদায়ের জন্য একটি ব্যতিক্রমী উদ্যোগ গ্রহন করেছে। এজন্যে সিলেট-তামাবিল সড়কের পরগনাবাজার এলাকার দুটো বস্তিতে বসবাসরত বেদে পরিবারের সদস্যরা ঈদের দিন যাতে কোরমা-পোলাও খেতে পারে এবং পরিবারের শিশু সদস্যরা যাতে নতুন কাপড় পরতে পারে সে ব্যবস্থা নিয়েছে। এর আওতায় পরগনা বাজারের দুটো স্থানে বসবাসকারী প্রায় অর্ধশত শিশুকে নতুন জামাকাপড় এবং কোরমাপোলাও রান্না করার পোলাওর চাউল, মুরগী, পিয়াজ তৈল গরমমসল্লাসহ নগদ অর্থ প্রদান করা হয়েছে।
সিফডিয়ার আহবানে সাড়া দিয়ে সিলেট সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ডে কাউন্সিলর, সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান লোদী কয়েস লোদী প্রায় অর্ধশত শিশুকে ব্যক্তিগত তহবিল থেকে ঈদপোশাক প্রদান করেন। এছাড়া সিফডিয়ার আহবানে সাড়া দিয়ে যুক্তরাজ্য প্রবাসী রওশন আরা কবির, ফাতিমা বেগম ও তাহেরা চৌধুরী প্রায় অর্ধলক্ষ টাকা প্রদান করে পোলাওর চাউল, মোরগ, তৈল, পিয়াজ, গরম মসল্লা, আলু, নগদ টাকার ব্যবস্থা করেন।
গতকাল মঙ্গলবার দুপুরে পরগনা বাজারের দুটো বেদে বস্তিতে উপস্থিত হয়ে কাউসিলর রেজাউল হাসান লোদী কয়েস লোদী ঈদ পোশাক বিতরণ করেন। সিফডিয়ার উপদেষ্টা ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সিলেট বিভাগীয় সভাপতি আবদুল বাতিন ফয়সল খাদ্য সামগ্রী বিতরণ করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিফডিয়ার চেয়ারম্যান অধ্যাপক শেখ আব্দুর রশীদ, নির্বাহী পরিচালক রোটারিয়ান আব্দুল মুহিত দিদার, সংবাদকর্মী আব্দুল আজিজ জাফরান, যুক্তরাজ্য প্রবাসী ইকবাল কবির প্রমূখ।
সাবেক প্যানেল মেয়র কাউন্সিলর রেজাউল হাসান লোদী কয়েস লোদী বলেন, আমরা চাই এই ঈদে অন্তত কিছু অসহায় মানুষকে ঈদের আনন্দ দিতে, তাদের মুখে হাসি ফোটাতে। সিফডিয়ার এ প্রয়াসে শরিক হতে পেরে আমার ভীষণ ভালো লাগছে।-বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন