editor

প্রকাশিত: 9:51 PM, May 12, 2021

গোলাপগঞ্জের ঘাগুয়ায় ২৫০ টি পরিবার ও আলেমদের মধ্যে আর্থিক অনুদান প্রদান

গোলাপগঞ্জের ঘাগুয়ায় ২৫০ টি পরিবার ও আলেমদের মধ্যে আর্থিক অনুদান প্রদান

সিলেটের গোলাপগঞ্জের ৯ নং পশ্চিম আমুড়া ইউনিয়নের ২নং ওয়ার্ড ঘাগুয়া গ্রামে উপর ঘাগুয়া প্রবাসী কল্যাণ ট্রাষ্টের প্রবাসীদের অর্থায়নে করোনা পরিস্থিতিতে গ্রামের ২৫০ টি পরিবার ও আলেম সমাজের মাঝে প্রায় আড়াই লক্ষ টাকা নগদ অর্থ উপহার প্রদান করা হয়েছে।

বুধবার (১২ই মে) সকাল ১০টায় ২ নং ঘাগুয়া ওয়ার্ড ইউপি/সদস্য মুজিবুর রহমানের সার্বিক তত্ত¡বাবধানে গ্রামের মুরব্বিদের উপস্থিতিতে সামাজিক দুরত্ব বজায় রেখে প্রবাসীদের দেয়া এসব অর্থ প্রদান করা হয়। ইউ/পি সদস্য মুজিবুর রহমান জানান উপর ঘাগুয়ার প্রবাসীরা এই কঠিন পরিস্থিতিতে নিজেরা বিপদে মধ্যে থেকেও গ্রামের মানুষের সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন।

বিতরণকালে উপস্থিত ছিলেন, ইউকে প্রবাসী মতিন মিয়া, ইউকে প্রবাসী মাসুক মিয়া,আব্দুল কাইয়ুম, জমসিদ আলী, ফখরুল ইসলাম, আব্দুল আহাদ, শরীফ উদ্দীন, ফরহাদ আহমেদ হৃদয়, আজমল হোসেইন, এমদাদুল হক রাহাত, সম্রাট শাহজাহান, সাকির আহমেদ প্রমুখ।

করোনা পরিস্থিতিতে সবাইকে আতংকিত না হয়ে সচেতনতা অবলম্বন ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহব্বান জানানো হয়।

উল্লেখ্য, বর্তমানে দেশ লকডাউনে থাকা অবস্থায় উপর ঘাগুয়া প্রবাসী কল্যাণ ট্রাষ্টের উদ্যোগে কয়েকবার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।এবং যতোদিন পর্যন্ত এই অবস্থার উন্নতি না ঘটবে ততোদিন পর্যন্ত উপর ঘাগুয়া প্রবাসী কল্যাণ ট্রাষ্ট সহ এলাকার তরুণ ও যুব সমাজ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়।
পরিশেষে উপর ঘাগুয়া প্রবাসী ট্রাষ্টের উদ্যোক্তা মাওলানা সাইফুর রহমান ও উক্ত ট্রাষ্টের কয়েকজন নেতৃবৃন্দ ভিডিও কনফারেন্সের মাধ্যমে সবাইকে ঘরে থাকার এবং সুস্থ থাকার জন্য উদার্থ আহ্বান জানান। বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন