editor
প্রকাশিত: 9:59 PM, May 12, 2021
বিশিষ্ট সমাজসেবী রোটারিয়ান ফারেছ আহমদ চৌধুরী ব্যক্তিগত উদ্যোগে ৩টি দরিদ্র পরিবারকে ৩ টি গৃহ নির্মাণ করে দিয়েছেন এবং অসহায় ৬০টি পরিবারকে নগদ তিন লক্ষ টাকা প্রদান করেছেন। অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে আজ মঙ্গলবার দরিদ্র পরিবারের সদস্যদের হাতে টাকা তুলে দেয়া হয়।
আজ মঙ্গলবার রোটারি ই-ক্লাবের প্রেসিডেন্ট ফারেছ আহমেদ চৌধুরী পিএইচএফ-এর সভাপতিত্বে এবং সিপি রোটারিয়ান রাসেল মাহবুবের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারি-৩২৮২ বাংলাদেশের ডিস্ট্রিক্ট গভর্নর ড. বেলাল আহমদ এবং অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ডিষ্টিক একজিউটিব সেক্রেটারী রোটারিয়ান ফরিদ উদ্দিন আহমদ, রোটারিয়ান মোশারফ হোসেন জাহাঙ্গীর, রোটারিয়ান এডভোকেট আজিম উদ্দিন, রোটারিয়ান আরিফ হোসেন, রোটারিয়ান ইঞ্জিনিয়ার তোফায়েল আহমদ চৌধুরী, রোটারি ক্লাব অব সিলেট সাউথের প্রেসিডেন্ট রোটারিয়ান আব্দুল মুহিত দিদার,রোটারিয়ান ফজলুল কাদেও সিদ্দিকী প্রমুখ ।
প্রধান অতিথির বক্তব্যে ড. বেলাল আহমদ বলেছেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জন্য নিজ নিজ অবস্থান থেকে আমাদের এগিয়ে আসতে হবে। পেশাগত দায়িত্বপালন, সমাজ উন্নয়নে সততা এবং নৈতিকতা রক্ষার মাধ্যমে রোটারিয়ানরা সমাজে নিজেদেরকে উদাহরণ হিসেবে উপস্থাপন করতে হবে।
সভাপতির বক্তব্যে ফারেছ আহমেদ চৌধুরী বলেন, করোনা মহামারির এই সময়ে বিত্তশালীদেরকে ধর্মবর্ণ নির্বিশেষে অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। উলেখ্য- ঈদের কাপড় ও ইফতার বক্স বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।-বিজ্ঞপ্তি
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন