editor

প্রকাশিত: 10:17 PM, May 12, 2021

চ্যানেল এস কার্যালয়ে ফ্রেন্ডস অব ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ইউকে’র আগামী পরিকল্পনা নিয়ে সৌজন্য সভা

চ্যানেল এস কার্যালয়ে ফ্রেন্ডস অব ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ইউকে’র আগামী পরিকল্পনা নিয়ে সৌজন্য সভা
আবু তালেব মুরাদ
ফ্রেন্ডস অব ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ইউকে কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান, চ্যানেল এস এর চেয়ারম্যান, সমাজসেবী আহমদ উস সামাদ চৌধুরী জেপি কে নিয়ে এক সৌজন্য সভা অনুষ্ঠিত হয়। সম্প্রতি ফ্রেন্ডস অব ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন এর উদ্যোগে চ্যানেল এস ইউকে’র কার্যালয়ে মতবিনিময় সভার শুরুতে আহমদ উস সামাদ চৌধুরীর বড় ভাই সাবেক এমপি মরহুম মাহমুদ উস সামাদ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করা হয়। উক্ত সভায় ইউকে কমিটির সেক্রেটারি এবং কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য, মিডিয়া ব্যক্তিত্ব মিছবাহ জামাল, সিলেট হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এর বর্তমান সার্বিক অবস্থা তুলে ধরেন, তিনি বলেন ইতিমধ্যে ৬ তলা বিশিষ্ট হাসপাতালের কার্যক্রম চলছে, বর্তমানে সপ্তম তলা সম্পূর্ণ করে দিতে আমরা প্রবাসীরা বিশেষ উদ্যোগ নিয়েছি, প্রসঙ্গ ক্রমে তিনি, ইউকে কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান আহমদ উস সামাদ চৌধুরী জেপি বিশেষ ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট কার্যকরী কমিটির ইন্টারন্যাশনাল রিলেশন সেক্রেটারি এবং ইউকে এ্যাডভাইজারী কমিটির প্রতিষ্ঠাতা ট্রেজারার এসআই আজাদ আলী সম্প্রতি দেশ থেকে ঘুরে গিয়ে তার অভিমত প্রকাশ করে বলেন, এই করোনাকালীন সময় সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে এনজিওগ্রাম, এনজিওপ্লাস্টি, রিং স্থাপন এমনকি বাইপাস সার্জারিও চালু রয়েছে, তিনি বলেন হৃদরোগীদের প্রয়োজনের কথা বিবেচনা করে অচীরেই সপ্তম তলার কাজে হাত দেয়া জরুরি। চ্যানেল এস এর চেয়ারম্যান আহমদ উস সামাদ চৌধুরী জেপি তাঁর বক্তব্যে সিলেট ন্যাশনাল হার্ট হাসপাতালের জন্য সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। তিনি বলেন ঈদের পরে অর্থাৎ ১৮ মে সন্ধ্যা সাড়ে ছয়টায় চ্যানেল এস এর কার্যালয়ে, চ্যানেল এস কর্তৃক হাসপাতালের জন্য ফান্ড রেইজিং নিয়ে আলোচনা করার জন্য ইউকে কমিটিকে অনুরোধ জানান, তিনি বলেন আমরা আশাবাদী চ্যানেল এর সহযোগিতায় আগামী সামার হলিডের প্রাক্কালে একটি সফল ফান্ড রেইজিং অনুষ্ঠান করতে সক্ষম হবো। অনুষ্ঠানের শেষ পর্যায়ে মিছবাহ জামাল জানান এ বিষয় নিয়ে সংশ্লিষ্ট সকলকে অবগত করা হবে।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে

‘বিয়েপাগলা’ লন্ডনি আব্দুল কাদিরের বিরুদ্ধে প্রতারণার বিস্তর অভিযোগ

‘বিয়েপাগলা’ লন্ডনি আব্দুল কাদিরের বিরুদ্ধে প্রতারণার বিস্তর অভিযোগ

‘বিয়ের আশ্বাসে সম্পর্ক, লন্ডনের স্বপ্নে ১২ লাখ টাকা, এবার ব্যক্তিগত ছবি-ভিডিও নিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ, সহযোগী আশরাফসহ আদালতে নালিশ’ স্টাফ রিপোর্টার

সক্রিয় আ.লীগের ‘সোর্সরা’, প্রশ্রয় দিচ্ছেন বিএনপি নেতারা

সক্রিয় আ.লীগের ‘সোর্সরা’, প্রশ্রয় দিচ্ছেন বিএনপি নেতারা

অনুসন্ধানী প্রতিবেদন-১ * প্রশাসনিক ও দলীয় তথ্য পাচার হচ্ছে প্রবাসে থাকা নেতাদের কাছে * ব্যারিস্টার সুমনের ঘনিষ্ঠজন এখন সিলেটের এক

সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনারের সাথে কয়লা ও পাথর আমদানিকারক নেতৃবৃন্দের মতবিনিময়

সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনারের সাথে কয়লা ও পাথর আমদানিকারক নেতৃবৃন্দের মতবিনিময়

ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী