editor
প্রকাশিত: 3:28 PM, May 13, 2021
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেটে সেনানিবাস এলাকায় নির্মাণ শ্রমিকদের মাঝে ঈদ উপহার সামগ্রী বৃহস্পতিবার (১৩ মে) দুপুর ১২টায় বিতরণ করেছে এনআরবি ব্যাংক। এনআরবি ব্যাংকের অন্যতম পরিচালক ও পরিচালনা পর্ষদের এক্সিকিউটিভ কমিটি ও রিক্স ম্যানেজমেন্ট কমিটির ভাইস-চেয়ারম্যান মোঃ জাহেদ ইকবাল এর ব্যবস্থাপনায় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এনআরবি ব্যাংক লিমিটেড সিলেটের হেড ক্লাস্টার হেড প্রশান্ত কুমার সিংহ তিনি বলেন, এনআরবি ব্যাংক অসহায় ও দুস্থ মানুষের জন্য প্রতি বছরই নিরলসভাবে কাজ করে যাচ্ছে। গত বছরের ন্যায় এ বছরও সিলেটে ২২ হাজার গরীব ও অসহায় পরিবারের মধ্যে খাদ্য সহায়তা দিচ্ছে এনআরবি ব্যাংক। এরই ধারাবাহিকতায় এই খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। এনআরবি ব্যাংকের পরিচালক জাহেদ ইকবাল এর সার্বিক দিক নির্দেশনায় এবার নির্মান শ্রমিকদের পাশে দাঁড়িয়েছে এনআরবি ব্যাংক।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নিরাপদ সড়ক চাই (নিসচা) কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম মিশু, মেসার্স জামিল ইকবাল এর প্রকল্প ব্যবস্থাপক হাবিব জালাল, সিলেট বিভাগীয় মনিপুরী জন্মাষ্টমী উদযাপন কমিটির সাধারণ সম্পাদক মনুরাজ সিংহ, এম.ই.এস প্রজেক্টের একাউন্টস অফিসার মো কামরুল হাসান, সিলেট অনলাইন প্রেসক্লাবে তথ্য প্রযুক্তি সম্পাদক কে এ রহিম সাবলু, সদস্য মাহমুদ খান, আব্দুল হাসিব, আবু জাবের প্রমূখ।বিজ্ঞপ্তি
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন