editor

প্রকাশিত: 7:29 PM, May 15, 2021

নিষেধাজ্ঞা অমান্য করে সিলেটের পর্যটন এলাকায় মানুষের ঢল

নিষেধাজ্ঞা অমান্য করে সিলেটের পর্যটন এলাকায় মানুষের ঢল

2

নিজস্ব প্রতিবেদক
নিষেধাজ্ঞা অমান্য করেই ঈদের দিন থেকেই সিলেটের বিভিন্ন পর্যটন কেন্দ্রে ভিড় করেছেন পর্যটকরা। স্বাস্থ্যবিধি উপেক্ষা করে পর্যটন কেন্দ্রগুলোয় ঘুরে বেড়াচ্ছেন তারা। বিনোদনকেন্দ্র বন্ধ থাকায় ঈদের দ্বিতীয় দিন শনিবার সিলেটের বিভিন্ন পর্যটন কেন্দ্রে ভিড় করেছেন পর্যটকরা। দর্শনার্থীদের মাঝে নেই তেমন করোনা সচেতনতা। সেখানে মানা হচ্ছে না শারীরিক দূরত্ব, অধিকাংশেরই মুখে নেই মাস্ক।

2

যদিও নভেল করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকির কথা বিবেচনা করে সিলেটের পর্যটন কেন্দ্রগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দেয় প্রশাসন। পাশাপাশি পর্যটকদের যাতায়াতেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তবে এ নিষেধাজ্ঞা উপেক্ষা করেই ঈদের ছুটিতে সিলেটের বিভিন্ন পর্যটন কেন্দ্রে ভিড় করেন অসংখ্য পর্যটক। সিলেটের বিভিন্ন চা বাগান, কোম্পানিগঞ্জের ভোলাগঞ্জ সাদাপাথর, গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি ও জাফলং, জৈন্তাপুর উপজেলার লালাখালে গিয়ে দেখা গেছে পর্যটকদের ভিড়। বেশির ভাগ পর্যটকদের মুখেই নেই মাস্ক। সামাজিক দূরত্বেরও বালাই নেই।

নিষেধাজ্ঞার কারণে অন্যান্যবারের তুলনায় এবার পর্যটক সমাগম অনেকটা কম। তবু অনেকেই এসব স্থানে বেড়াতে এসেছেন। পরিবার নিয়েও এসেছেন কেউ কেউ। পর্যটনকেন্দ্রগুলোতে মানুষের ভিড় ছিল বলে জানিয়েছেন স্থানীয়রা। সিলেট নগরী থেকে পরিবার নিয়ে বিছনাকান্দিতে বেড়াতে এসেছেন সোলেমান আহমদ। তিনি বলেন, আমরা পরিবারের লোকজন নিয়ে স্বাস্থ্যবিধি মেনেই বেড়াতে এসেছি। তবে এখানে এত ভিড় হবে বুঝিনি।

2

আমাদের কোম্পানিগঞ্জ প্রতিনিধি সোহেল রানার জানান, প্রচন্ড বৃষ্টি উপেক্ষা করে হাজার হাজার কোম্পানিগঞ্জের বিভিন্ন পর্যটন কেন্দ্রে ভিড় করেন অসংখ্য পর্যটক। ভোলাগঞ্জ সাদা পাথরে নিষেধাজ্ঞা অমান্য করেই ঈদের দিন থেকেই ভিড় করেন অসংখ্য পর্যটক। তবে শনিবার পর্যটকের সংখ্যা কয়েকগুন বেড়ে গেছে বলে তিনি জানান।

7

সিলেটের কোম্পানীগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন আচার্য বলেন, পর্যটক যাতায়াতের ক্ষেত্রে আমরা বিশেষ নজরদারি রেখেছি। এজন্য স্থানীয় লোকজন ছাড়া বাইরের মানুষজনের যাতায়াত নেই।

8

আমাদের গোয়াইনঘাট প্রতিনিধি নজরুল ইসলাম জানান, সবুজ পাহাড় বেয়ে নেমে আসা ঝর্ণার পানিতে চিকচিক করছে অসংখ্য পাথর। নৈসর্গিক এ দৃশ্য দেখতে প্রতিবারের ন্যায় এবারও গোয়াইনঘাটের জাফলং ও বিছনাকান্দিতে ভিড় করেছেন পর্যটকরা। করোনা পরিস্থিতির বিধিনিষেধের জন্য অন্যান্যবারের তুলনায় এবার পর্যটক সমাগম অনেকটা কম বলে তিনি জানান।

গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিলুর রহমান বলেন, করোনা পরিস্থিতি মোকাবিলায় জনসমাগম এড়াতে জেলা প্রশাসনের নির্দেশনায় পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ করা হয়। ওই নির্দেশনার কারণে গত কয়েক মাস থেকে পুরোপুরি পর্যটকশূন্য ছিল জাফলং ও বিছনাকান্দি এলাকা। এবারের ঈদেও আমরা পর্যটন কেন্দ্রে যাতায়াত সম্পূর্ণ নিষিদ্ধ করে নিরুৎসাহিত করছি।

সংশ্লিষ্টরা বলছেন, ঈদে পর্যটনকেন্দ্রগুলোতে জড়ো হওয়া পর্যটকদের সকলেই সিলেটের বাসিন্দা। বাইরের জেলা থেকে এবার কেউ আসেননি। করোনা সংক্রমণের প্রেক্ষিতে সিলেটের বিভিন্ন উপজেলার পর্যটন কেন্দ্রগুলোতে নিষেধাজ্ঞা জারি করে উপজেলা প্রশাসন। সেই নিষেধাজ্ঞা এখনও বলবৎ রয়েছে। সিলেটের জাফলং, বিছনাকান্দি, সাদাপাথর, রাতারগুল, লালাখাল পর্যটকদের কাছে আকর্ষণীয় স্থান। এখানকার চা বাগান দেখতেও আসেন অনেক পর্যটক। সারাবছরই সিলেটে পর্যটকদের ভিড় লেগে থাকে। তবে ঈদ মৌসুমে তা কয়েকগুণ বেড়ে যায়। তবে করোনা সংক্রমণের কারণে গত এপ্রিল থেকে প্রায় পর্যটকশূন্য অবস্থায় রয়েছে সিলেট। এতে লোকসান গুণতে হচ্ছে পর্যটনখাতের উদ্যোক্তাদের। এই ঈদেও বাইরের পর্যটকরা আসেননি।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস বুধবার

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস বুধবার

3 পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে পবিত্র জশনে জুলুস-২০২৬ বুধবার (২৬ আগস্ট ) হযরত শাহজালাল (রঃ) এর

সিলেট সীমান্তে বিজিবির হাতে আটক মিসবাহ উদ্দিন সিরাজ

সিলেট সীমান্তে বিজিবির হাতে আটক মিসবাহ উদ্দিন সিরাজ

3 সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্ত দিয়ে অবৈধ উপায়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) হাতে আটক হয়েছেন

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্ব পালন করবেন মুক্তাদির

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্ব পালন করবেন মুক্তাদির

3 ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যক্রম পরিচালনার জন্য মন্ত্রীদের মধ্যে দায়িত্ব বণ্টন করেছে সরকার। সংশ্লিষ্ট মন্ত্রী

বিতর্কিত শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে প্রশ্ন, পুলিশের উপস্থিতি নিয়ে তোলপাড়

বিতর্কিত শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে প্রশ্ন, পুলিশের উপস্থিতি নিয়ে তোলপাড়

1 সিলেটের পণ্য পরিবহন সেক্টরে দীর্ঘদিন ধরে আলোচনা ও বিতর্কের কেন্দ্রে থাকা শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে নতুন করে নানা

কানাডা বিএনপিতে কথিত ‘সিন্ডিকেট’ বাণিজ্য ও প্রভাব বিস্তার

কানাডা বিএনপিতে কথিত ‘সিন্ডিকেট’ বাণিজ্য ও প্রভাব বিস্তার

3 কানাডা বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড, পদ-পদবি বিতরণ এবং নেতাকর্মীদের কাছ থেকে অনৈতিকভাবে অর্থ আদায়ের গুরুতর অভিযোগ ঘিরে উত্তর আমেরিকার এই

সিলেটে এডিসি শাহরিয়ারের ফের যোগদান ঘিরে চাঞ্চল্য

সিলেটে এডিসি শাহরিয়ারের ফের যোগদান ঘিরে চাঞ্চল্য

8 ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা একাধিক মামলায় নাম থাকা পুলিশের কর্মকর্তা শাহরিয়ার আলম মামুনের সিলেটে ফের যোগদানের খবরে

প্রবাসীর ১৪ লাখ টাকা আত্মসাৎ ও সরকারি খাস জমি বিক্রির অভিযোগ ইসমাইল লন্ডনীর বিরুদ্ধে

প্রবাসীর ১৪ লাখ টাকা আত্মসাৎ ও সরকারি খাস জমি বিক্রির অভিযোগ ইসমাইল লন্ডনীর বিরুদ্ধে

8 সিলেটে মালয়েশিয়া প্রবাসী মজনু মিয়ার (৫৬) প্রায় ১৪ লাখ টাকা আত্মসাৎ, ২৪ লাখ টাকার জমিতে সরকারি ‘খাস’ জমি গছিয়ে

দরিদ্রদের জন্য খাবার পরিবেশন কর্মসূচি সিলেট সোসাইটির প্রশংসনীয় উদ্যোগ: ভাষা সৈনিক অধ্যক্ষ মাসউদ খান

দরিদ্রদের জন্য খাবার পরিবেশন কর্মসূচি সিলেট সোসাইটির প্রশংসনীয় উদ্যোগ: ভাষা সৈনিক অধ্যক্ষ মাসউদ খান

6 ৫২’র ভাষা আন্দোলনের সৈনিক অধ্যক্ষ মাসউদ খান বলেছেন, সিলেট সোসাইটি সর্বদা জনকল্যাণে কাজ করে যাচ্ছে। বিশেষ করে দরিদ্র ও

1
2