editor
প্রকাশিত: 9:04 PM, May 16, 2021
কানাইঘাট প্রতিনিধি
কানাইঘাট সাতঁবাক ইউনিয়নের লালারচক গ্রামের যাতায়াতের রাস্তায় বাঁশ গেড়ে যানবাহন সহ জনসাধারনের যাতায়াতে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ পাওয়া গেছে। সরেজমিনে আজ শনিবার বিকেলে লালারচক গ্রামে গিয়ে দেখা যায় লালারচক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অদূরে রাস্তার পাশের বসত বাড়ীর তফজ্জুল আলী ও তার ছেলেরা তাদের বাড়ীর পাশে এলাকার জনসাধারনের যাতায়াতের সড়কে বিভিন্ন জায়গায় বাঁশ গেড়ে ছোট ছোট যানবাহন চলাচলে বাধা সৃষ্টি করছে। এ সময় স্থানীয়রা জানান গত কয়েকদিন থেকে তফজ্জুল আলীর ছেলে মনজুর আলম সহ তার ভাইয়েরা মাটির কাঁদাযুক্ত রাস্তার তাদের বাড়ীর পাশের শুকনো দু’পাশে বাঁশ ও সুপারীর কোচা গেড়ে মোটর সাইকেল সহ ছোট ছোট যানবাহন চলাচলে বাধা সৃষ্টি করছে। স্থানীয়রা এসব বাঁশের খুটি তুলে ফেলার জন্য বার বার তাদের প্রতি অনুরোধ করলেও এক্ষেত্রে তারা কোন ধরনের কর্নপাত করছে না। স্থানীয়রা বিষয়টি সাতবাঁক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নানকে অবহিত করার পরও কোন সুরাহা পাচ্ছেন না। যার কারনে এ নিয়ে স্থানীয়দের সাথে মনজুর আলমের পরিবারের মধ্যে যে কোন সময় অনাকাংখিত ঘটনা ঘটতে পারে। বাড়ীর পাশে রাস্তার উপর বাঁেশ ও সুপারীর কোচা কেন গাড়ছেন এ ব্যাপারে মনজুর আলমের সাথে কথা হলে সে বলে আমার বাড়ীর পাশে কোচা গাড়ছি এতে বাধা কে আছে। লালারচক গ্রামের লোকজন জানিয়েছেন উক্ত রাস্তা দিয়ে প্রায় ৩০ বছর থেকে মোটর সাইকেল ও ছোট ছোট যানবাহন নিয়ে এলাকার লোকজন যাতায়াত করে আসছেন। রাস্তার পাশে লালারচক সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কমিউনিটি ক্লিনিক অবস্থিত। সম্প্রতি গ্রামের তফজ্জুল আলী রাস্তার পাশে নতুন বাড়ী করে এসে এ বর্ষা মৌসুমে রাস্তার বিভিন্ন জায়গায় বাঁশের ও সুপারী গাছের কোচা গেড়ে জনসাধারনের যাতায়াতে মারাত্মক প্রতিবন্ধকতা করে আসছেন। এব্যাপারে দ্রুত স্থানীয় প্রশাসনকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তারা। স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি ২/১ দিনের মধ্যে সরেজমিনে ঘটনাস্থলে এসে বিষয়টি সুরাহা করব। কেউ রাস্তার উপর জনসাধারনের চলাফেরায় বিঘ্ন ঘটালে ব্যবস্থা নিব।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন