editor

প্রকাশিত: 9:11 PM, May 16, 2021

রানীগঞ্জ ব্রিজের কাজ শেষ হওয়ার আগেই সেলফি ব্রিজে রুপ নিতে যাচ্ছে

রানীগঞ্জ ব্রিজের কাজ শেষ হওয়ার আগেই সেলফি ব্রিজে রুপ নিতে যাচ্ছে

জগন্নাথপুর প্রতিনিধি
সুনামগঞ্জ-ঢাকা মহাসড়কে কুশিয়ারা নদীর উপর নির্মাণাধীন রানীগঞ্জ ব্রিজের কাজ শেষ হওয়ার পূর্বে সেলফি ব্রিজে রুপ নিতে যাচ্ছে। বিশেষ করে ঈদের সময় আসলে জেলার বিভিন্ন উপজেলা থেকে দর্শনার্থীরা ঝড়ো হতে থাকেন আর সেলফী আর সেলফী তুলতে ব্যস্ত সবাই।

সরজমিনে গিয়ে দেখা যায়, ঈদুল ফিতরের ১ম,২য় ও ৩য় দিন দুপুর থেকে বিভিন্ন স্থান থেকে সপরিবারে বা বন্ধু বান্ধবদের নিয়ে ঘুরে যান ব্রিজে। দৃষ্টি নন্দন স্থান পেয়ে সকলেই সেলফী তুলতে ব্যস্ত। দল বেধে আসা জনসাধারন প্রাকৃতিক দৃশ্য দেখে স্মৃতি ধরে রাখতে চান তারা। অনেকেই বিভিন্ন দেখার স্থানে মধ্যে দশনার্থীদের বিশেষ স্থান হিসেবে রানীগঞ্জ ব্রিজটি রেখে দিয়েছেন। ব্রিজের সৌন্দর্য্য ও খোলামেলা পরিবেশ দর্শনার্থীদের ভিন্ন স্বাদ দেয়। এতে করে বিকাল হলেই খোলা পরিবেশে শ্বাস নিতে দশানার্থীরা ছুটেন রানীগঞ্জ ব্রিজে। বাইরে থেকে আসা পর্যটকরাও এলাকার জনসাধার দেখাদেখি সেলফি ব্রিজ দর্শনে ছুটে যান।

কুশিয়ারা নদীর পাড়ে গিয়ে সৌন্দর্য উপলব্ধি করার সুযোগ হয়তো সবার কপালে জোটে না। তাই ঈদ এলেই বিনোদনপ্রেমী ও দর্শনার্থীদের মিলনমেলায় পরিণত হয় এই ব্রিজটি। ঢাকা-সুনামগঞ্জ মহাসড়কে নির্মিত দৃষ্টিনন্দন এ সেুতটি সুনামগঞ্জের মানুষের প্রধান বিনোদন কেন্দ্র পরিণত হয়েছে। ঈদের দিন থেকে দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে সেতুটির দুইপাশ। নগরজীবনের কোলাহল ছেড়ে মুক্ত পরিবেশে ঈদ আনন্দ উপভোগ করতে দূর-দূরান্ত থেকে অনেকেই ছুটে আসেন সেতু এলাকায়। নানা বয়সী দর্শনার্থী হেসেখেলে আর তরুণ-তরুণীদের সেলফিতে এক উৎসবের আমেজ বিরাজ করে এলাকাটিতে।

ব্রিজে ঘুরতে আসা জগন্নাথপুরের জনসাধারন জানান, গাড়ি নিয়ে সপরিবারে ব্রিজে না এলে ঈদের বেড়ানো অপূর্ণাঙ্গ থেকে যায়। তা ছাড়া এখানে দাঁড়িয়ে সেলফি তোলার মজাই আলাদা। ব্রিজে বেড়াতে আসা শিক্ষার্থীরা জানান, জগন্নাথপুরের এলে রানীগঞ্জ ব্রিজে তাকে আসতেই হবে। কারণ এটি তার খুব পছন্দের। পাইলগাঁও বাবুর বাড়ীর পাশে ব্রিজটি থাকায় এই জমিদারে বাড়ি দেখে ব্রিজটি না দেখলে যেন অপূর্ণ থেকে যায়।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে