editor
প্রকাশিত: 9:26 PM, May 16, 2021

রোমানিয়া-সার্বিয়া সফরে গেলেন পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন
অনলাইন ডেস্ক
ফিলিস্তিন ইস্যু সমাধানে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের (ইউএনএসসি) প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
রোববার (১৬ মে) ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) কার্যনির্বাহী কমিটির ভার্চ্যুয়াল বৈঠকে এ আহ্বান জানান।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, বাংলাদেশ জাতিসংঘ রেজুলেশন, আরব পিস ইনিশিয়েটিভ এবং কোয়ার্টার রোড ম্যাপের মেনেই ফিলিস্তিন ইস্যুতে একটি টেকসই সমাধানে বিশ্বাসী।
তিনি বলেন, আন্তর্জাতিক শান্তি ও সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে আল-কুদস আল শরীফকে নিরাপত্তা ও দখল করা জমিতে সহিংসতার বিষয়টি উত্থাপন করা উচিত।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, নিরীহ বেসামরিক নাগরিক হত্যার ন্যায্যতা প্রমাণ করতে পারে, এমন কোনো অজুহাত হতে পারে না। সাম্প্রতিক ঘটনায় নিহতদের প্রতি দুঃখ ও গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ। এ ঘটনায় ফিলিস্তিনের রাষ্ট্রপতির কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংহতি জানিয়ে চিঠি দিয়েছেন।
বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে জাতিসংঘে ওআইসি গ্রুপের বিবৃতিকে সমর্থন জানানো হয়। একইসঙ্গে নিরাপত্তা পরিষদ দায়িত্ব পালনে ব্যর্থ হলে জাতিসংঘের বিশেষ জরুরি অধিবেশন ডাকার আহ্বান জানায় বাংলাদেশ। বৈঠকে ড. মোমেন ওআইসি সদস্য রাষ্ট্রকে মানবতার জন্য দৃড়ভাবে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
আল-কুদস আল শরীফে নিরীহ বেসামরিক লোকদের ওপর ইসরায়েলি দখলদার বাহিনীর সন্ত্রাসী প্রকৃতির আক্রমণের পরিপ্রেক্ষিতে ওআইসি এ জরুরি বৈঠক ডাকে।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন