editor
প্রকাশিত: 10:06 PM, May 16, 2021
দক্ষিণ সুরমা প্রতিনিধি
মোগলাবাজার থানা এলাকায় সংঘটিত আলোচিত হত্যা মামলার মূল রহস্য উদঘাটন এবং হত্যা ও পরিকল্পনাকারী গ্রেফতার সহ আলামত উদ্ধার।
গোলাম কিবরিয়া রাজু (৩৫), পিতা-মৃত আকদ্দছ আলী, সাং-আদিনাবাদ কাপন, থানা-বিয়ানীবাজার, জেলা-সিলেট বর্তমানে-উত্তর বালুচর আল-ইসলাহ-১৮/২, থানা-শাহপরাণ (রহ:), জেলা-সিলেট একজন মোটর সাইকেল রাইডার। সে মোটর সাইকেল চালাইয়া জীবিকা নির্বাহ করিত। গত ০৮/০৪/২০২১খ্রিঃ রাত্রীবেলা গোলাম কিবরিয়া রাজু ভাড়ায় মোটর সাইকেল চালাইয়া আয় করার জন্য বাসা হইতে বাহির হইয়া আর ফিরিয়া আসে নাই। মোগলাবাজার থানা পুলিশ ০৯/০৪/২০২১খ্রিঃ সকাল অনুমান ০৮:৪০ ঘটিকায় মোগলাবাজার থানাধীন সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের গফুরের বাঁধ এলাকার যাত্রী ছাউনীর ভিতর হইতে একজন ব্যক্তিকে মারাত্মক রক্তাক্ত অজ্ঞান অবস্থায় উদ্ধার করিয়া সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সে মারাত্মক আহত অজ্ঞান অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি থাকাকালে তাহার আত্মীয়-স্বজন সংবাদ পাইয়া সেখানে গিয়া উক্ত ব্যক্তি গোলাম কিবরিয়া রাজু বলিয়া সনাক্ত করে। গোলাম কিবরিয়া রাজুর আপন বড় ভাই গিয়াস আহমদ মোগলাবাজার থানায় আসিয়া এতদ সংক্রান্তে অভিযোগ দায়ের করিলে মোগলাবাজার থানার মামলা নং-০৭, তারিখ-১০/০৪/২০২১খ্রিঃ ধারা-৩২৬/৩০৭/৩৭৯/৫০৬/ ৩৪ পেনাল কোড রুজু করিয়া মামলার তদন্তভার এসআই/কৌশিক সরকারের উপর অর্পণ করা হয়। উক্ত ভিকটিম গোলাম কিবরিয়া রাজু প্রায় ০১ মাস সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা সেবা দিয়া বাসায় নিয়া যান। তাহাকে বাসায় নিয়া গেলেও মস্তিষ্কে আঘাতের ফলে সে এখনও ভারসাম্যহীন অবস্থায় আছে।
রেদোয়ান রশিদ চৌধুরী (২৮), পিতা-মৃত নোমান রশিদ চৌধুরী, সাং-কামালপুর, থানা-জকিগঞ্জ, জেলা-সিলেট তাহার ভগ্নিপতি কাজী আব্দুর রহমান (৪০), পিতা-মৃত কাজী আঃ রব, সাং-করগ্রাম, থানা-জৈন্তাপুর, জেলা-সিলেট, বর্তমানে-সমতা-০৭, চালিবন্দর, থানা-কোতয়ালী, জেলা-সিলেট এর বাসায় থাকিয়া মোটর সাইকেল চালাইয়া জীবিকা নির্বাহ করিত। তাহাকে ১১/০৫/২০২১খ্রিঃ সন্ধ্যা অনুমান ০৭:০০ ঘটিকা হইতে খুজিয়া না পাইয়া তাহার ভগ্নিপতি কাজী আব্দুর রহমান কোতয়ালী থানায় গিয়া একটি সাধারণ ডায়রী করেন। যাহার নম্বর ৮৭০, তারিখ-১২/০৫/২০২১খ্রিঃ। পরবর্তীতে এই রেদয়োন রশিদ চৌধুরীর লাশ একই স্থানে গত ১৩/০৫/২০২১খ্রিঃ রাত অনুমান ১১:৩০ ঘটিকায় কচুরিপানাযুক্ত কাদা পানির ডোবায় একজন ব্যক্তির মৃতদেহ অর্ধগলিত অবস্থায় পাওয়া গেলে তাহার ভগ্নিপতি কাজী আব্দুর রহমান অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে একটি এজাহার দায়ের করিলে মোগলাবাজার থানার মামলা নং-১২, তারিখ-১৫/০৫/২০২১খ্রিঃ, ধারা-৩০২/২০১/৩৭৯/৩৪ পেনাল কোড রুজু করা হয়।
অতঃপর উক্ত ঘটনা দুইটির মূল রহস্য উদঘাটনের লক্ষ্যে মাননীয় পুলিশ কমিশনার, এসএমপি, সিলেট মহোদয়ের দিক নির্দেশনায় উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) এসএমপি, সিলেট মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে সহকারী পুলিশ কমিশনার জনাব পলাশ রঞ্জন দে মহোদয়ের নেতৃত্বে মোগলাবাজার থানার অফিসার ইনচার্জ জনাব শামসুদ্দোহা পিপিএম মামলার দুইটির তদন্তকারী কর্মকর্তা এসআই/কৌশিক সরকার ও এসআই/শাহিন কবির সঙ্গীয় অফিসার ফোর্সসহ তথ্য প্রযুক্তির সহায়তায় ঘটনায় জড়িত সন্দেহে ১৫/০৫/২০২১খ্রিঃ তারিখ সন্ধ্যা অনুমান ০৭:০০ ঘটিকায় কদমতলী এলাকা হইতে মজিবুর রহমান (২৩), পিতা-লয়লু মিয়া, মাতা-পিয়ারা বেগম, সাং-ছিছরাকান্দি, থানা-মোগলাবাজার, জেলা-সিলেটকে আটক করিয়া জিজ্ঞাসাবাদে সে ঘটনায় জড়িত থাকার বিষয়ে স্বীকার করে। অতঃপর তাহাকে ব্যাপক জিজ্ঞাসাবাদে সে জানায় তাহার সঙ্গীয় এনাম আহমদ (২৩), পিতা-মৃত খলিল মিয়া, সাং-ধোপাকান্দি, থানা-মোগলাবাজার, জেলা-সিলেটকে নিয়া গত ০৮/০৪/২০২১খ্রিঃ রাত্রী অনুমান ১০:০০ ঘটিকায় দক্ষিন সুরমা থানাধীন হুমায়ুন রশিদ চত্তর এলাকা হইতে গোলাম কিবরিয়া রাজুকে মোটর সাইকেল ভাড়ায় নিয়া মোগলাবাজার থানাধীন মোহাম্মদপুর গফুরের বাঁধ এলাকায় সিলেট ফেঞ্চুগঞ্জ সড়কের পাশে যাত্রীছাউনীর সামনে মোটর সাইকেল থামাইয়া তাহাকে যাত্রীছাউনীর পিছনে নিয়া মাথায় হাতুরী দিয়া আঘাত করিয়া মরিয়া গিয়াছে ভাবিয়া ডোবায় ফালাইয়া রাখিয়া মোটর সাইকেলটি নিয়া যায়। একইভাবে গত ১১/০৫/২০২১খ্রিঃ রাত্রী অনুমান ১০:৩০ ঘটিকায় দক্ষিন সুরমা থানাধীন হুমায়ুন রশিদ চত্তর এলাকা হইতে রেদোয়ান রশিদ চৌধুরী (২৮ কে) মোটর সাইকেল ভাড়ায় নিয়া মোগলাবাজার থানাধীন মোহাম্মদপুর গফুরের বাঁধ এলাকায় সিলেট ফেঞ্চুগঞ্জ সড়কের পাশে যাত্রীছাউনীর সামনে নিয়া মোটর সাইকেল থামাইয়া একই কায়দায় তাহাকে যাত্রীছাউনীর পিছনে হাতুরী নিয়া মাথায় আঘাত করিয়া হত্যা করতঃ লাশ কচুরিপনা যুক্ত কাদা পানির ডোবায় ফেলিয়া চলিয়া যায়।
তাহার দেওয়া তথ্যের প্রেক্ষিতে তাহার অপর সহযোগী এনাম আহমদকে গোলাপগঞ্জ আছিরগঞ্জ বাজার হইতে ১৫/০৫/২০২১খ্রিঃ রাত অনুমান ১১:০০ ঘটিকায় গ্রেফতার করা হয়। অতঃপর তাহাদের দেওয়া তথ্য মতে মৌলভীবাজার জেলাধীন রাজনগর থানা এলাকার খলাগ্রাম সাকিনে জুয়েলুর রহমান (৩৬) এর হেফাজত হইতে রেদোয়ান রশিদ চৌধুরী মোটর সাইকেল সিলেট হ-১২-২৭০২ ১৬/০৫/২০২১খ্রিঃ ০২:৩০ ঘটিকায় উদ্ধার করিয়া তাহাকে আটক করা হয়। একই উপজেলার ধুলিজুরা গ্রামের রায়হান মিয়া (২৮) এর হেফাজত হইতে গোলাম কিবরিয়া রাজুর মোটর সাইকেল রেজিঃ নং সিলেট মেট্রো-হ-১২-২২৪৫ উদ্ধার করিয়া রায়হান মিয়াকে ১৬/০৫/২০২১খ্রিঃ ০৩:৩০ ঘটিকায় আটক করা হয়। তাহাদের দেওয়া তথ্য মতে ঘটনাস্থল মোগলাবাজার থানাধীন মোহাম্মদপুর গফুরের বাঁধ এলাকায় সিলেট ফেঞ্চুগঞ্জ সড়কের পাশে যাত্রীছাউনী পিছন হইতে রেদোয়ান রশিদ চৌধুরীকে হত্যায় এবং গোলাম কিবরিয়া রাজুকে হত্যার চেষ্টায় ব্যবহৃত একটি হাতুরী ও ০২টি পাথরের টুকরা ১৬/০৫/২০২১খ্রিঃ সকাল অনুমান ০৭:০০ ঘটিকায় উদ্ধার পূর্বক জব্দ করা হয়। একপর্যায়ে ধৃত আসামী মুজিবুর রহমান এর কর্মস্থল দক্ষিণ সুরমা এলাকাস্থ কদমতলী টার্মিনালের তাজমহল রেস্টুরেন্টে হাজির হইলে রেস্টুরেন্টের ম্যানেজারগণ মুজিবুর রহমানকে সনাক্ত করে রেস্টুরেন্টে তল্লাশী করিয়া উপস্থিত রেস্টুরেন্টের ম্যানেজারদের মোকাবেলায় তাহার ব্যবহৃত ছিনতাইকৃত সৌরভের মোবাইল ফোনটি মুজিবুর রহমানের দখলে পাইয়া
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন