editor
প্রকাশিত: 10:10 PM, May 16, 2021
নিজস্ব প্রতিবেদক
গত ১৪ মে গোপন সংবাদের ভিত্তিতে সংবাদপ্রাপ্ত হইয়া মোগলাবাজার থানাধীন সিলাম খালপাড় সাকিনস্থ ধৃত আসামী মোবারক হোসেন তুহিন এর বসতবাড়ী সংলগ্ন পরিত্যক্ত ঘরে অপহৃত ব্যক্তিকে হাত পা বাঁধিয়া আটক করিয়া রাখে। বিষয়টি পুলিশের সন্দেহ হইলে পুলিশ তাহাদেরকে ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করিলে তাহারা একেক সময় একেক কথা বলে। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে মোবারক হোসেন তুহিন জানায় সুমন মিয়া (৩২) এর সাথে কামরুল ইসলাম লিমন এবং তাহার মাদকের (ইয়াবা ট্যাবলেট) কেনা বেচার টাকা নিয়া তাহাদের মধ্যে লেনদেন রহিয়াছে। এই সুমন মিয়ার নিকট কামরুল ইসলাম লিমন ও মোবারক হোসেন তুহিন বেশ কিছুদিন যাবৎ কিছু টাকা পাওনাদার থাকিলেও সুমন মিয়া উক্ত টাকা না দিয়া তাহাদেরকে টাকা দেওয়ার কথা বলিয়া সময় ক্ষেপন করিতেছে। বিধায় কামরুল ইসলাম লিমন ১৪/০৫/২০২১খ্রিঃ অনুমান ১৪:৩০ ঘটিকায় দক্ষিন সুরমা থানাধীন সিলভার ভিলেজ এলাকা হইতে সুমন মিয়াকে আটক করিয়া কামরুল ইসলাম লিমনের প্রাইভেটকারে তুলিয়া তাহার হাত-পা বাঁধিয়া প্রাইভেটকারের পিছনের সিটে রাখিয়া বিভিন্নস্থানে ঘুরিয়া প্রাইভেটকার সহ তাহাকে নিয়া মোগলাবাজার থানাধীন সিলাম খালপাড় সাকিনস্থ মোবারক হোসেন তুহিনের বাড়ীর সামনে আনিয়া সুমন মিয়াকে রিভলবার এবং ইয়াবা ট্যাবলেট দিয়া পুলিশের নিকট দিয়া দেওয়ার জন্য নিয়া আসে। কামরুল ইসলাম লিমন তাহাদের প্রাইভেটকারের ভিতরে হাত-পা বাধা অবস্থায় থাকা সুমন মিয়াকে ফাঁসানোর জন্য আনা অস্ত্র ও ইয়াবা বাজারের কাপড়ের ব্যাগের ভিতর ঢুকাইয়া মোবারক হোসেন তুহিনকে দেয়। পরে মোবারক হোসেন তুহিন পুলিশকে সংবাদ দেয় এবং পুলিশ সেখানে গেলে কামরুল ইসলাম লিমনের দেওয়া বর্ণিত ব্যাগে ভর্তি গুলি সহ রিভলবার ও ইয়াবা ট্যাবলেট পুলিশের নিকট উপস্থাপন করে। উক্ত কামরুল ইসলাম লিমন ও মোবারক হোসেন তুহিন মূল ঘটনা পুলিশের নিকট বলিলে উপস্থিত পুলিশ তাহাদেরকে হেফাজতে নেয়। উপরোল্লেখিত বিষয়ে আসামী ১। মোঃ কামরুল ইসলাম লিমন, ২। মোবারক হোসেন তুহিন ও ৩। মোঃ রুবেল আহমদ (২৭) গনদের বিরুদ্ধে পৃথক পৃথক মামলা রুজু করা হয়ে বলে জানিয়েন মোগলা বাজার থানার ওসি শামসুদ্দোহা পিপিএম।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন