editor
প্রকাশিত: 12:19 PM, September 24, 2020
সিলেটে এক কলেজছাত্র অপহরণের পর হত্যার চেষ্টা করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। এমসি কলেজে বিএসএস পাস কোর্সের ছাত্র নজির আহমদ মোজাহিদ বুধবার সিলেট প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন। তিনি সিলেট সদর উপজেলার বড়ফৌদ গ্রামের ফয়জুল হকের ছেলে।
লিখিত বক্তব্যে মোজাহিদ বলেন, ১৬ সেপ্টেম্বর রাত সোয়া ১০টায় বড়ফৌদ পশ্চিমপাড়া জামে মসজিদের মক্তবঘর এলাকায় সালিশের কথা বলে এলাকার রাজা মিয়াকে দিয়ে আমাকে ডেকে নেয়া হয়। সেখানে উপস্থিত ছিলেন এলাকার রফিকুল ইসলাম মোড়ল, আফতাব উদ্দিন, আবদুর রহিম বাবু, বশির, সুরুজ আলী, সুবহান, সুনান, ইছমত, খালিক, মুহিবুর রহমান, আনিছুর রহমান আয়নিছ, আয়নুল হক, নুর মিয়া, সুরুজ আলী, রাজা মিয়া, সিরাই। সবাই সালিশের নামে অস্ত্র হাতে বসেছিল বলে জানান তিনি।
তিনি বলেন, সেখানে যাওয়ার পরপরই তাকে ঘেরাও করে অপহরণ করা হয়। সবাই মিলে তাকে মারধর করে গ্রাম পার করে হাওর এলাকায় নিয়ে যায়। এরপর হত্যার জন্য মুহিব, আয়নিছ, খালিক নামে ৩ জনের হাতে তুলে দেয়। তারা হাওরের মাঝখান দিয়ে কমপক্ষে ২ কিলোমিটার জায়গা তাকে হাঁটিয়ে রাত ১১টার দিকে স্থানীয় চেঙেরখালের শাখা ভাদেশ্বর নদীর তীরে নিয়ে যায়। তাদের সঙ্গে ছুরি ও বস্তা ছিল।
সেখান থেকে বেঁচে আসা প্রসঙ্গে তিনি বলেন, তারা যখন হত্যার প্রস্তুতি নিচ্ছিল, আমি নদীতে লাফ দেই। তারাও নদীতে পড়ে, কিন্তু সাঁতার কেটে আমার সঙ্গে পেরে ওঠেনি। আমি নদী পার হয়ে ইউনিয়নের দখড়ি গ্রামে গিয়ে মুক্তিযোদ্ধা কমান্ডার সাইদুর রহমানের বাড়িতে আশ্রয় নেই।
লিখিত বক্তব্যে তিনি জানান, তার ভাই পুলিশকে ঘটনাটি জানালে শিবেরবাজার ফাঁড়ি পুলিশ রাজা মিয়াকে আটক করলেও ছেড়ে দেয়।
তিনি বলেন, ১৭ সেপ্টেম্বর শিবেরবাজার ফাঁড়িতে বিষয়টি ফোন দিয়ে জানালে পুলিশ এসে আমাকে উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। চিকিৎসার পর অপহরণ ও হত্যা চেষ্টার ঘটনায় ম্যাজিস্ট্রেট জবানবন্দি রেকর্ড করেন।
তিনি বলেন, পরিকল্পিত সালিশের নামে আমাকে অপহরণ ও হত্যা চেষ্টা করা হয়। মূলত, ইউনিয়নে আতাউরের সঙ্গে লেনদেনের বিচার থেকে শুরু করে সালিশে থাকা লোকজনের সঙ্গে আতাউর, রাজা মিয়াও অপহরণ ও হত্যা চেষ্টার ঘটনায় জড়িত ছিল। মোজাহিদ বলেন, জীবন বাঁচাতে আমি এখন পালিয়ে বেড়াচ্ছি। এলাকায় যেতে পারছি না, যদি ঘটনাটি জানাজানি হয়ে যায়, সেই ভীতি থেকে ওরা আমাকে হত্যা চেষ্টায় হন্যে হয়ে ঘুরছে। তিনি আইনি সহায়তা কামনা করেন।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন