editor
প্রকাশিত: 6:13 PM, May 18, 2021
পেশাগত দায়িত্ব পালনকালে প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে সচিবালয়ে ৫ ঘণ্টা আটকে রেখে হেনস্তা এবং পরে মামলা দায়েরের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ এবং অবিলম্বে তাঁর নিঃশর্ত মুক্তি দাবি করেছেন সিলেট প্রেসক্লাব নেতৃবৃন্দ।
মঙ্গলবার (১৮ মে) সিলেট প্রেসক্লাব সভাপতি ইকবাল সিদ্দিকী ও সাধারণ সম্পাদক আব্দুর রশিদ মো. রেনু এক বিবৃতিতে এ দাবি জানান।
বিবৃতিতে তাঁরা বলেন, দীর্ঘদিন ধরে দেশব্যাপী মাঠ পর্যায়ে সাংবাদিকরা হামলা, মামলা ও হয়রানীর শিকার হচ্ছেন। এবার আর সচিবলায়ও বাকি থাকলা না। রোজিনা ইসলামকে হেনস্তার মাধ্যমে প্রমাণিত হয় যে মাঠ পর্যায় থেকে সচিবালয়ে কোথাও আর সাংবাদিকরা নিরাপদ নয়।
তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে একজন সাংবাদিককে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা সচিবালয়ে ঘন্টার পর ঘন্টা আটকে রেখে ন্যাক্কারজনক ঘটনার জন্ম দিয়েছে। যা দেশে স্বাধীন সাংবাদিকতায় নগ্ন হস্তক্ষেপ। একজন পেশাদার সাংবাদিককে কয়েক ঘন্টা আটকের পর থানায় হস্তান্তর করার বিষয়টি খুবই দুঃখজনক।
নেতৃবৃন্দ অবিলম্বে সাংবাদিক রোজিনা ইসলামকে মুক্তি দিয়ে সচিবালয়ের ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট স্বাস্থ্য মন্ত্রণালয়ের যেসব কর্মকর্তা জড়িত তাদের দায়িত্ব থেকে প্রত্যাহার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান। বিজ্ঞপ্তি
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন