editor
প্রকাশিত: 12:31 PM, September 24, 2020
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্ত করতে পারলেই গণতন্ত্র ফিরে আসবে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
বৃহস্পতিবার এক আলোচনা সভায় তিনি বলেন, জাতীয় ঐক্য করার জন্য জনগণের প্রাণশক্তিকে (খালেদা জিয়া) যদি গৃহের দরজা খুলে রাজপথে আনার ব্যবস্থা করতে পারি তাহলে গণতান্ত্রিক আন্দোলন বা গণতন্ত্র উদ্ধারে সিংহভাগ কাজ সম্পন্ন হবে। নেত্রীর মুক্তি হলে গণতন্ত্র মুক্ত হবে।
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে শিক্ষাবিদ অধ্যাপক এমাজউদ্দিন আহমদ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, বিএনপির আবদুল আউয়াল খান, আবদুল কাইয়ুম, আনোয়ার হোসেন, দীন মোহাম্মদ কাশেমী, মোহাম্মদ হানিফসহ প্রয়াত নেতাদের স্মরণে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়।
আয়োজক সংগঠনের সভাপতি এম গিয়াস উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় স্বেচ্ছাসেবক দলের ফখরুল ইসলাম রবিন, একেএম আবুল কালাম আজাদ, মৎস্যজীবী দলের সদস্য সচিব আবদুর রহিম প্রমুখ বক্তব্য দেন।
গয়েশ্বর বলেন, আমাদের মূল লক্ষ্য কী? একটা স্বৈরতান্ত্রিক সরকারের হাত থেকে দেশটাকে বাঁচানো, স্বাধীনতা-সার্বভৌমত্বকে রক্ষা করা। এরজন্য একটা জাতীয় ঐক্য দরকার।
তিনি বলেন, কারাবন্দি থেকে প্রমোশন হয়ে আমাদের নেত্রী এখন গৃহবন্দি। নেত্রী যখন গৃহবন্দি থাকেন আপনার-আমার উচ্ছ্বাস মানায় না। গণতন্ত্র পুনরুদ্ধারে ‘মান-অভিমান’ ভুলে সবাইকে আন্দোলনের জন্য প্রস্তুতি নিতে হবে।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন