editor
প্রকাশিত: 3:26 PM, May 19, 2021
সিলেট সাংবাদিক ইউনিয়ন ‘এসইউজে অবিলম্বে সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তি দাবি করে একজন পেশাদার সাংবাদিককে হেনস্থা করার এই ন্যাক্কারজনক গঠনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।মঙ্গলবার এক বিবৃতিতে নব গঠিত এসইউজে’র আহ্বায়ক লিয়াকত শাহ ফরিদী ও সদস্য রেজওয়ান আহমদ, মাহবুবুর রহমান রিপন, মো. মঈন উদ্দিন, আমিনুল ইসলাম রোকন, মনজুর আহমদ ও আশকার আমিন রাব্বি এ দাবি জানান।
বিবৃতিতে এসইউজে’র নেতৃদ্বয় বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক রোজিনা ইসলামকে আটকে রেখে যেভাবে তাকে অপদস্থ করা হয়েছে, তা অমানবিক ও ন্যক্কারজনক। তারা বলেন, দুর্নীতির নানাবিধ অভিযোগে অভিযুক্ত স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের এই ঔদ্ধত্যপূর্ণ আচরণ সাংবাদিক সমাজ মেনে নিবে না। এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্ত কর্মকর্তাদের বরখাস্ত করাসহ দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। এসইউজে’র নেতৃবৃন্দ বলেন, দেশ ও জাতির স্বার্থে সঠিক তথ্য সরবরাহ করাই সাংবাদিকদের কাজ । আর একাজে সরকারের দায়িত্ব সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা। তা না করে প্রজাতন্ত্রের কর্মচারিরা নির্যাতনকারি হয়ে উঠলে তার দায় সরকারকেই বহন করতে হবে। এসইউজে এই ন্যাক্কাজনক ঘটনার প্রতিবাদ,রোজিনার মুক্তি ও দোষী ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহনের জোর দাবি জানাচ্ছে।বিজ্ঞপ্তি
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন