editor
প্রকাশিত: 8:54 PM, May 19, 2021
দক্ষিণ সুরমা প্রতিনিধি
দক্ষিণ সুরমা সিলামস্থ সিলেট-সুলতানপুর সড়কে বিদ্যুতের খুঁটির সাথে ধাক্কা লেগে এক সিএনজি (অটোরিকশা) চালকের মৃত্যু হয়েছে । মঙ্গলবার (১৮ মে) রাত সাড়ে ১০ টায় সিলাম চকের বাজার ড. মুক্তাদির একাডেমীর সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত চালক হলেন মো. জুনেদ আহমদ (২৬)। তিনি পরিবার সহ সিলাম নয়া পাড়া এলাকায় দীর্ঘ দিন থেকে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছেন। এসময় আরও একজন চালক আহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা। তবে তাৎক্ষণিক তার পরিচয় পাওয়া যায়নি। স্থানীয়রা জানান, দক্ষিণ সুরমাস্থ চন্ডিপুল থেকে যাত্রী নিয়ে সিলেট-সুলতানপুর সড়ক দিয়ে জালালপুর অভিমূখে যাচ্ছিলেন সিএনজি চালক জুনেদ। দক্ষিণ চকের বাজারের ডাউনের রাস্তায় কিছু অসম্পূর্ণ কাজ এবং রাস্তার পাশে থাকা বিদ্যুতের খুঁটিতে ধাক্কা খেয়ে সিএনজি (অটোরিকশা) দুমড়ে মুছড়ে যায়। এসময় চালক জুনেদের গলায় গাড়ির সামনের গ্লাস ভেঙে ঢুকে ও শরীরের অন্যান্য স্থানে রক্তাক্ত কাটা জখম হয়। তাৎক্ষনিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। বর্তমানে তার লাশ ওসমানী মেডিকেল কলেজ মর্গে রয়েছে। স্থানীয়রা আরও জানান, দূর্ঘটনার সময় সিএনজির সামনে বসা আরেক চালক গুরুতর আহত হয়েছেন। তিনি বর্তমানে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন । আর পিছনের সীটে বসা যাত্রীর কোন ক্ষতি হয়নি। এ ব্যাপারে স্থানীয় বাসিন্দা ও স্বেচ্ছাসেবক লীগ নেতা ওমর ফারুক ফরহাদ বলেন, বহু প্রতীক্ষার পর সিলেট-সুলতানপুর সড়কটির কাজ শেষ পর্যায়ে, রাস্তার কাজের শতভাগের মধ্যে ৭০ ভাগই শেষ। কিন্তু কিছু স্বার্থান্বেষী লোকদের কারণে সিলাম চকের বাজারের মুক্তাদির একাডেমির সামন হইতে মাত্র দুই-তিনশ ফুট জায়গা এখনো ঠিকাদাররা কাজ শেষ করতে পারে নাই। যার ফলে সড়ক দুর্ঘটনায় অকালে চলে গেল তরতাজা একটি প্রাণ। সাথে আরেকজন এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। শুধু একটি বিদ্যুতের খুটি না সরাতে দেয়ার জন্য আজ এই ছেলেটা মারা গেল। মোগলাবাজার থানার অফিসার ইনচার্জ মো. শামসুদ্দোহা পিপিএম সত্যতা নিশ্চিত করে বলেন, দূর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন