editor

প্রকাশিত: 7:01 PM, May 19, 2021

ইসরাইলের মধ্যভাগে ভারী রকেট হামলা হামাসের, হতাহত বাড়ছে

ইসরাইলের মধ্যভাগে ভারী রকেট হামলা হামাসের, হতাহত বাড়ছে

অনলইন ডেস্ক
ফিলিস্তিনি ভূখণ্ডে ব্যাপক বিমান হামলা চালাচ্ছে ইসরাইল। পাশাপাশি হামাসের কয়েকটি ভূগর্ভস্থ সুড়ঙ্গে হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। মধ্যরাত থেকে হামলা বাড়াতে থাকে ইসরাইল। এরই প্রতিশোধ নিতে ইসরাইলের প্রাণ কেন্দ্রে ব্যাপক রকেট হামলা চালাচ্ছে হামাসসহ গাজার ইসলামিক দলগুলো।

বুধবার ইসরাইলি সংবাদ মাধ্যম হারেৎজ জানিয়েছে, ইসরাইলের কেন্দ্রস্থলসহ বেশ কয়েকটি শহরে ব্যাপক রকেট হামলা চালাচ্ছে হামাস। ইতোমধ্যে ধনী পরিবারগুলো সীমান্তবর্তী এলাকা ছেড়েছে।
সংবাদ মাধ্যমটি বলছে, দক্ষিণ ইসরাইল ও দেশটির মূল কেন্দ্রে রকেট হামলা চালানো হচ্ছে। আশদোদ শহরে ব্যাপক হামলা চালানো হয়েছে। ইসরাইলি বিমান বাহিনীর ঘাঁটিকে হামলার লক্ষ্যবস্তু বানানো হয়েছে বলে জানানো হয়।

বুধবার গাজা সীমান্তে ইসরাইলি অংশে ৭ টি রকেট এসে পড়ে। এতে বেশ কিছু সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে। তবে হতাহতের খবর জানা যায়নি। হামাসের উপর্যুপরি রকেট হামলায় এ পর্যন্ত ১২ ইসরাইলি নিহত হয়েছেন। এখন পর্যন্ত ৩৩৩ জন আহত হয়ে হাসপাতলে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে রকেট হামলায় আহত হয়েছেন ১১৪ জন। এদের মধ্যে সাতজনের অবস্থা গুরুতর।

ইসরাইলি সংবাদ মাধ্যমটি জানায় এশকল অঞ্চলে রকেট হামলা হয়েছে। এতে শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি হয়েছে। তবে হতাহতের বিষয়টি জানা যায়নি। এ ছাড়া ইসরাইলের দক্ষিণাঞ্চলীয় শহর আশখেলনে রকেট হামলা হয়েছে। সেখানে সতর্কতামূলক সাইরেনের শব্দ শোনা গেছে।
ইসরাইলি সেনাবাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়েছে, মঙ্গলবার রাতে বিমান হামলা চালিয়ে হামাসের সাড়ে সাত মাইল দীর্ঘ সুড়ঙ্গ ধ্বংস করা হয়েছে। এ ছাড়া হামাসের নিয়ন্ত্রণের অবকাঠামো ধ্বংস করা হয়। এ সময় হামাস ও ইসলামিক জিহাদের ১০ নেতাকে হত্যা করা হয়েছে।

ফিলিস্তিনি ও ইসরাইলের মধ্যে সংঘর্ষ দশম দিনে পড়েছে। এ পর্যন্ত ইসরাইলি হামলায় ফিলিস্তিনের ২১৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে ৬৩ জন শিশু রয়েছে। এ ছাড়া দেড় হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। অপরদিকে ফিলিস্তিনি ভূখণ্ড থেকে হামাসের হামলায় ১২ ইসরাইলি নিহত হয়েছেন। পাশাপাশি এ পর্যন্ত আহত হয়েছেন তিন শতাধিক ইসরাইলি।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

উছমানপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী যুবদল নেতা রেদওয়ান আহমদ

উছমানপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী যুবদল নেতা রেদওয়ান আহমদ

আসন্ন উছমানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশা করছেন সিলেট জেলা যুবদলের সাবেক দপ্তর সম্পাদক মো. রেদওয়ান

সিলেট বিভাগ গণদাবি পরিষদ ফ্রান্স শাখার কমিটি গঠন

সিলেট বিভাগ গণদাবি পরিষদ ফ্রান্স শাখার কমিটি গঠন

ফ্রান্সে বসবাসরত সিলেট বিভাগের প্রবাসীদের ঐক্যবদ্ধ করা এবং তাদের অধিকার ও ন্যায্য দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যে ‘সিলেট বিভাগ গণদাবি পরিষদ ফ্রান্স

আমরা জুলাই যোদ্ধা দক্ষিণ সুরমা উপজেলা সমন্বয় কমিটি গঠন

আমরা জুলাই যোদ্ধা দক্ষিণ সুরমা উপজেলা সমন্বয় কমিটি গঠন

আহত জুলাই যোদ্ধাদের চিকিৎসা ও এমআইএস (MIS)-এর কাজ ত্বরান্বিত করার লক্ষে ‘আমরা জুলাই যোদ্ধা’ সিলেট জেলা কমিটির পক্ষ থেকে দক্ষিণ

সিলেট জেলা বিএনপির সদস্য সচিব পদে আলোচনায় চৌধুরী শাহীন

সিলেট জেলা বিএনপির সদস্য সচিব পদে আলোচনায় চৌধুরী শাহীন

দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ, আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা ও রাজপথের অভিজ্ঞতার মূল্যায়নে সিলেট জেলা বিএনপির সদস্য সচিব হিসেবে সাবেক ছাত্রনেতা কামরুল হাসান

দুই দশকের অনৈতিক সাম্রাজ্য, কিশোর গ্যাং ও মদদদাতাদের অন্ধকার জাল

দুই দশকের অনৈতিক সাম্রাজ্য, কিশোর গ্যাং ও মদদদাতাদের অন্ধকার জাল

সিলেটের জালালাবাদ থানাধীন ভাগারপাড় গ্রামটি বাহ্যিক শান্ত মনে হলেও গত দুই দশক ধরে এক অন্ধকার অপরাধ সাম্রাজ্যের জালে বন্দি। অনৈতিক

প্রধানমন্ত্রী তারেক রহমানের উন্নয়ন চিত্র জনসাধারণের কাছে তুলে ধরতে হবে: সাহেদ আহমদ

প্রধানমন্ত্রী তারেক রহমানের উন্নয়ন চিত্র জনসাধারণের কাছে তুলে ধরতে হবে: সাহেদ আহমদ

সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় জিয়া মঞ্চের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় জিয়া মঞ্চের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত

আবদুল জব্বার কল্যাণ ট্রাস্টের ‘মাসিক ভাতা কার্ড’ বিতরণ

আবদুল জব্বার কল্যাণ ট্রাস্টের ‘মাসিক ভাতা কার্ড’ বিতরণ

অসহায় ও দরিদ্রদের সহায়তায় মাসিক ভাতা চালু করেছে ‘আবদুল জব্বার জলিল কল্যাণ ট্রাস্ট’। শনিবার দুপুরে নগরের জেলরোডস্থ আনন্দ টাওয়ারে আনুষ্ঠানিকভাবে

অক্টোবর সেবা সপ্তাহ উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির শিক্ষা ও খাদ্যসামগ্রী বিতরণ

অক্টোবর সেবা সপ্তাহ উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির শিক্ষা ও খাদ্যসামগ্রী বিতরণ

অক্টোবর সেবা সপ্তাহ উপলক্ষে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির উদ্যোগে নগরীর কুশিঘাট এলাকার ‘ইমুর ইশকুল’-এর শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাসামগ্রী ও