editor

প্রকাশিত: 3:15 PM, May 20, 2021

সরকার দলীয় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে বিএনপি নেতার পিতার মৃত্যু

সরকার দলীয় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে বিএনপি নেতার পিতার মৃত্যু

ডেস্ক রিপোর্ট

আজ সকালে ইউকে প্রবাসী বিএনপি নেতা তানভীরুল হকের পিতা মো সিরাজুল হক ক্ষমতাসীন আওয়ামীলিগের সন্ত্রাসীদের ছুরিকাঘাতে মৃত্যুবরণ করেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে উনার বয়স হয়েছিল ৬৮ বছর। মৃত্যুকালে উনি দুই মেয়ে, এক ছেলে, স্ত্রী ও অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। পারিবারিক সূত্ত্রে জানা যায় দীঘদিন ধরে বিএনপি নেতা তানভীরুল হক এবং উনার পরিবারের সদস্যদের আওয়ামীলিগের নেতা কর্মীরা ভয়ভীতি ও হত্যার হুমকি দিয়ে আসছিল।প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকাল দশটার দিকে সিলেট শহরের নয়াসড়ক এলাকায় আওয়ামীলিগের সন্ত্রাসীরা বিএনপি নেতা তানভীরুল হকের পিতাকে উপর্যপুরি ছুরিকাঘাত করে হত্যা করে। পথচারীরা রক্তাক্ত মো সিরাজুল হককে নিকটবর্তী মাউণ্ট এডোরা হাসপাতালে নিয়ে গেলে কর্তবরত চিকিতসকেরা মৃত বলে ঘোষণা করেন। পারিবারিক সূত্ত্রে আরও জানা যায় ২০১৭ সালের ২৪শে ডিসেম্বর আওয়ামীলিগের সন্ত্রাসীদের হামলায় বিএনপি নেতা তানভীরুল হক এবং উনার পরিবারের সদস্যদরা গুরুতরভাবে আহত হয়েছিলেন। সৌভাগ্যবশত তারা সবাই সেদিন বেঁচে গিয়েছিলেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ইউকে বিএনপির সভাপতি আব্দুল মালিক সহ সিলেট মহানগর ও জেলা বিএনপি মরহুমের আত্মার মাগফিরাত ও শোক সন্তপ পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। এক বিবৃতিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই ঘটনার তীব্র প্রতিবাদ জানান। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন ক্ষমতাসীন আওয়ামীলিগ সরকার এখন বিএনপি নেতা কর্মীদের পাশাপাশি ওদের পরিবারের সদস্যদের হত্যা, গুম ও নির্যাতন করছে। তিনি এই ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তচমূলক শাস্তি দাবি করেছেন। পুলিশ সন্ত্রাসীদের গ্রেফতারের চেষ্টা করছে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন