editor

প্রকাশিত: 3:59 PM, May 20, 2021

সাতক্ষীরা বারের সভাপতির বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও নিয়মিত আদালত চালুর দাবীতে প্রতিবাদ সমাবেশ

সাতক্ষীরা বারের সভাপতির বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও নিয়মিত আদালত চালুর দাবীতে প্রতিবাদ সমাবেশ

সাতক্ষীরা আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম এডভোকেট মহোদয়ের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার এবং নিয়মিত আদালত চালুর দাবিতে সিলেটের সাধারণ আইনজীবীদের উদ্দ্যোগে জেলা জজ আদালত প্রাঙ্গণে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন সাবেক সভাপতি এমাদ উল্লাহ শহিদুল ইসলাম এডভোকেট। সভায় প্রারম্ভিক বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক এডভোকেট ফজলুল হক সেলিম। বক্তব্য রাখেন কার্যনির্বাহী কমিটির সভাপতি এ.টি.এম. ফয়েজ উদ্দিন এডভোকেট, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান এডভোকেট, সিনিয়র আইনজীবী শহীদুজ্জামান চৌধুরী এডভোকেট, মৌলানা আব্দুর রকিব এডভোকেট, আব্দুল ওদুদ এডভোকেট, আনোয়ার হোসেন এডভোকেট। সভা পরিচালনা করেন সাবেক যুগ্ম সম্পাদক হুমায়ূন রশীদ সোয়েব এডভোকেট। উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার আলীম উদ্দিন এডভোকেট, সাবেক নির্বাচন কমিশনার জ্যোতির্ময় পুরকায়স্থ কাঞ্চন এডভোকেট, যুগ্ম সম্পাদক শিব্বির আহমদ বাবলু এডভোকেট, হোসাইনুর রহমান লায়েছ এডভোকেট, মোস্তফা শাহীন চৌধুরী এডভোকেট, সফিকুল ইসলাম সবুজ এডভোকেট, ইকবাল আহমদ এডভোকেট, নির্মলেন্দু চৌধুরী পান্না এডভোকেট, রণজিৎ সরকার এডভোকেট, মোবারক হোসাইন এডভোকেট, ইয়াছির আরাফাত এডভোকেট, টিপু রঞ্জন দাশ এডভোকেট, আব্দুর রহমান আফজল এডভোকেট, ইমরান আহমদ এডভোকেট, তোফায়েল আহমদ এডভোকেট, মোঃ আব্দুল গফফার এডভোকেট, ওবায়দুর রহমান এডভোকেট, সালেহ আহমদ এডভোকেট, কবির আহমদ এডভোকেট, আলী হায়দার ফারুক এডভোকেট, মুমিনুর রহমান টিটু এডভোকেট, কাউসার আহমদ এডভোকেট, অনির্বান দাস প্রিন্স এডভোকেট, রুনা বেগম এডভোকেট, সালেহ আহমদ এডভোকেট, আফজাল মিয়া তালুকদার এডভোকেট, আবু সালেহ চৌধুরী এডভোকেট, মিজানুর রহমান এডভোকেট ও আব্দুর রাজ্জাক এডভোকেট প্রমুখ। বক্তাগণ বলেন সাতক্ষীরা জেলা বারের সাতবারের নির্বাচিত সাবেক সভাপতি অত্যন্ত জনপ্রিয় একজন আইনজীবীকে ডিজিটাল নিরাপত্তা আইনের মিথ্যা মামলায় গ্রেফতার করা হয়েছিল। পরের দিন আদালত তাকে জামিন দিলেও এই মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান। এভাবে একজন সিনিয়র আইনজীবী পুলিশ কর্তৃক হেনস্থা হয়ে হাতকড়া পরিয়ে গ্রেফতার গোটা আইনজীবী সমাজকে বিক্ষুব্ধ করেছে। তাই যেকোন মামলায় বা সুনির্দিষ্ট অভিযোগ থাকলে বার কাউন্সিল ও সংশ্লিষ্ট বার সমিতির পূর্বানুমতি ছাড়া কোন আইনজীবীকে গ্রেফতার করা যাবেনা মর্মে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্যে সরকারের প্রতি জোর দাবি জানান।
বক্তাগণ আরও বলেন, করোনা পরিস্থিতিতে চলমান লকডাউন প্রায় দেড় মাসেরও বেশী সময় ধরে আদালতের স্বাভাবিক কার্যক্রম বন্ধ রয়েছে। এর ফলে বিচারপ্রার্থী জনগণ এবং আইনজীবীদের কথা বিবেচনায় নিয়ে সীমিত ভার্চুয়াল আদালতের পরিবর্তে স্বাভাবিক নিয়মিত আদালত চালু করা সময়ের দাবি। এছাড়া ভার্চুয়াল আদালতকে কেন্দ্র করে জি.আর.ও এবং আদালত সংশ্লিষ্ট কর্মচারীদের দূর্নীতি এবং বেপরোয়া আচরণ বন্ধ করার জন্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান। -বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন