editor
প্রকাশিত: 7:42 PM, May 20, 2021
ওসমানীনগর প্রতিনিধি
সিলেটের ওসমানীনগরে প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামের উপর দায়েরকৃত মামলা প্রত্যাহার ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচী পালন করা হয়েছে। বৃহস্পতিবার (২০ মে) বিকেলে উপজেলা গোয়ালাবাজারে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের ব্যানারে এই কর্মসূচী পালন করা হয়। প্রেসক্লাবের সভাপতি উজ্জল ধরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শিপন আহমদের পরিচালনায় বক্তারা বলেন,সাংবাদিক রোজিনার সঙ্গে স্বাস্থ্য মন্ত্রনালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা যে আচরণ করেছে তা অত্যন্ত ন্যাক্কারজনক ও অনুসন্ধানী সাংবাদিকতা ও মুক্ত গণমাধ্যমের জন্য হুমকি সরুপ।একজন নারী সাংবাদিককে আটকে রেখে নির্যাতনের পর চিকিৎসার ব্যবস্থা না করে মামলা দিয়ে থানা হাজতে প্রেরন এটা অমানবিক ও গোটা জাতির জন্য কলঙ্ক। ফাঁসানোর ঘটনার গভীর উদ্বেগ,নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন করে অবিলম্বে রোজিনা ইসলামের মুক্তি দাবি জানান তারা। বক্তব্য রাখেন সহ-সভাপতি আবদুল মতিন, যুগ্ম সম্পাদক কবির আহমদ,সদস্য আনোয়ার হোসেন,ইংলিশ মেন্টরের পরিচালক আব্দুল আলিম সুহেল, ক্রীড়া ধারাভাষ্যকার সাইদুর রহমান,সংস্কৃতিকর্মী সহিদুল ইসলাম। অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের অর্থ সম্পাদক আবুল কালাম আজাদ,দপ্তর সম্পাদক ফরহাদ আহমদ, সদস্য সিতু সূত্রধর, রণিক পাল, সাংবাদিক আবু হানিফা, জুবেল আহমদ, রায়হান আহমদ, শাহ সাজু, শিক্ষক সীমা কর, অজয় কুমার দেব, হাবিব চৌধুরী,সমাজকর্মী টিপু দত্ত, এমকে নিজাম,মিশন চন্দ, সংস্কৃতিকর্মী রাকিবুল ইসলাম, সাজিদুল ইসলাম, আজিজুল বারি রিপন,ইয়াওর আলী, বিমল দত্ত প্রমুখ। প্রতিবাদ কর্মসূচিতে প্রেসক্লাব সদস্যবৃন্দের দাবির সাথে একত্মপোষন করে উপজেলা বিভিন্ন সামাজিক সংগঠন ও সুশিল সমাজের প্রতিনিধিদের উপস্থিতি ছিল লক্ষ্যনীয়।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন