editor
প্রকাশিত: 1:49 PM, September 24, 2020
কানাইঘাট প্রতিনিধি:-
কানাইঘাট সদর ইউনিয়নের আগ্রিপাড়া গ্রামে গত মঙ্গলবার যৌতুকের দাবীতে অন্তঃসত্তা এক গৃহবধূকে স্বামী কর্তৃক অমানসিক নির্যাতনের ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। আহত এ গৃহবধূ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
অভিযোগে জানা যায়, প্রায় ৩ বছর পূর্বে ইসলামী শরীয়াহ মোতাবেক কুড়ারপার গ্রামের দিনমজুর গাছ ব্যবসায়ী আব্দুন নুরের মেয়ে শিফা বেগম (২০) এর বিয়ে হয় আগ্নিপাড়া গ্রামের মৃত নছির আহমদের পুত্র আব্দুল মুমিন (২৭) এর সাথে। বিয়ের বছর যেতে না যেতেই যৌতুকের দাবীতে শাশুড়ীর প্ররোচনায় স্বামী আব্দুল মুমিন প্রায়ই শিফা বেগমকে নির্যাতন করত।
দরিদ্র পরিবারের মেয়ে শিফা বেগম একবার পিত্রালয় থেকে যৌতুক বাবদ ৫০ হাজার টাকা স্বামী আব্দুল মুমিনকে এনে দেন, তারপরও কয়েক দফা যৌতুকের জন্য শিফা বেগমের উপর স্বামী শারীরিক ভাবে নির্যাতন করলে সামাজিক সালিশের মাধ্যমে আব্দুল মুমিন আর কখনও যৌতুক চাইবে না বলে স্ত্রী শিফাকে সংসার করে। বেশ কিছুদিন থেকে আব্দুল মুমিন তার ৮ মাসের অন্তুঃসত্তা স্ত্রী শিফা বেগমকে তার মা সুহাদা বেগমের প্ররোচনায় পিত্রালয় থেকে ২ লক্ষ টাকা এনে দেয়ার জন্য চাপ প্রয়োগ করে, এতে শিফা বেগম আপত্তি জানায়।
এর জের ধরে গত মঙ্গলবার বিকেল ৪টার দিকে শিফা বেগমকে বসত ঘরে আটকিয়ে তার স্বামী আব্দুল মুমিন বর্বোরোচিত নির্যাতন করে। কাঠের লাঠি নিয়ে স্ত্রীকে শরীরের বিভিন্ন স্থানে মারপিট করে ফুলা ছেঁছা জখম সহ এমনকি অন্তঃসত্তা স্ত্রীর পেটে
উপর্যুপরি লাথি মারে আব্দুল মুমিন, তাকে বাড়ি থেকে বের করে দেয়। আহত অবস্থায় ঐদিন রাতে শিফা বেগম পিত্রালয়ে আসার পর তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকগণ অন্তঃসত্তা শিফা বেগমকে হাসপাতালের মহিলা ওয়ার্ডে ভর্তি করেন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন শিফা বেগম।
এ ঘটনায় শিফা বেগম বাদী হয়ে স্বামী আব্দুল মুমিন ও শাশুড়ী সুহাদা বেগমকে আসামী করে গত বুধবার কানাইঘাট থানায় অভিযোগ দায়ের করলে এসআই দেলোয়ার হোসেন আহত শিফা বেগমকে গতকাল বৃহস্পতিবার সকালে দেখতে যান এবং তার বক্তব্য শোনেন।
4 সিলেট বিভাগ গণদাবি পরিষদ বিয়ানীবাজার উপজেলা শাখার ১৫ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। 2 সোমবার (২১ সেপ্টেম্বর)
7 বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ) সিলেট বিভাগীয় শাখার উদ্যোগে জাতিসংঘ ঘোষিত ৪৫তম বিশ্ব শান্তি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
2 সিলেট জেলা ব্যাটারি চালিত থ্রি-হুইলার ইজি বাইক মিশুক শ্রমিক ইউনিয়ন (রেজি নং বাঃ জাঃ ফেঃ ৩৮)-এর বালাগঞ্জ থানা কমিটি
1 সিলেটের বিশ্বনাথে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক শান্তি দিবস-২০২৬ পালিত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে ‘পিস
2 সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)-এর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব পদমর্যাদা) রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, সিলেটের পর্যটন শিল্পের বিকাশের সঙ্গে এ
2 সিলেটে বানিজ্য মেলা বন্ধের দাবি জানিয়ে জেলা প্রশাসক ও মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে ‘ইন্ডাস্ট্রিয়ালিস অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন’ এবং
5 দুই দিনব্যাপী ‘আশিয়ান গ্রুপ সিলেট উশু চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এর সমাপনী অনুষ্ঠানে দায়িত্ব পালনের বিশেষ স্বীকৃতি ও সম্মানস্বরূপ ক্রীড়া সমন্বয়ক মো. আরিফ
2 মাদক ও কিশোর গ্যাংয়ের ভয়াবহতা থেকে তরুণ সমাজকে রক্ষা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিলেটে মানবাধিকার সংগঠন সেইভ দ্যা