editor
প্রকাশিত: 3:05 PM, May 22, 2021
অনলাইন ডেস্ক
সকল নির্যাতনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়েছেন দেশের বিশিষ্ট নাগরিকরা। শনিবার জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘ন্যাশনাল সলিডারিটি ফর ফ্রি প্যালেস্টাইন’ এর উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় তারা এসব কথা বলেন। এসম দেশে সকল কারাবন্দিদের মুক্তির দাবি জানানো হয়। আলোচনা সভায় বিশিষ্ট নাগরিক, রাজনৈতিক ব্যক্তি, রাষ্ট্র বিজ্ঞানী, সাবেক সেনা কর্মকর্তা, সাবেক সচিব, সাংবাদিক, শিল্পীসহ বিভিন্ন শ্রেণীর নাগরিকরা অংশ নেন।
ফিলিস্তিনের নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় সংহতি জানিয়ে চিঠি দেয়ার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, এটাই প্রকৃত কথা নয়, এজন্য আপনাকে তাদেরকে (ফিলিস্তিন) অর্থায়ন করতে হবে। ফিলিস্তিনদেরকে সামরিক অস্ত্র দিয়ে সহযোগিতা করতে হবে। কূটনৈতিক তৎপরতা বৃদ্ধি করতে হবে। আমাদের ভুল ভ্রান্তি সব ভুলে যেতে হবে। পাকিস্তান আমাদের প্রতি যে অন্যয় করেছিলো সে জন্য তাদেরকে ক্ষমা করে দিতে হবে।
তাদেরকে (পাকিস্তান) সাথে নিয়ে তুরস্ক, আফগানিস্তান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়াসহ সকলকে নিয়ে কূটনৈতিক তৎপরতা চালাতে হবে। বাংলাদেশে ১০ হাজার লোককে সামরিক ট্রেনিং দিয়ে ফিলিস্তিনের পক্ষে যুদ্ধে পাঠাতে হবে।
তিনি বলেন, একই ভাবে আমাদের প্রস্তুতি নিতে হবে কাশ্মীরের জন্য এবং ভারতে মাওবাদীরা আন্দোলন করছে তাদেরকে সমর্থনের জন্য। আমরা যদি এটা না করি তাহলে বঙ্গবন্ধুকে অপমান করা হবে। বঙ্গবন্ধুর সংবিধানে বলা হয়েছে। পরিষ্কার ভাবে লেখা রয়েছে, যেকোনো জায়গায় অধিকারের জন্য সংগ্রাম চলবে তাদেরকে সাহায্য করা আমাদের নৈতিক দায়িত্ব।
মাহমুদুর রহমান মান্না বলেন, আমি প্যালেস্টাইনের জনগণের লড়াইয়ের সঙ্গে একাত্মতা পোষণ করছি। আমাদের লড়াইয়ের বাতি জ্বালাতে হবে। আমাদের মধ্যে অনেকেই আছেন ধর্মীয় কথা বলেও সামাজ্যবাদের পা চাটে। এর মধ্যে অনেকেই আছেন সাহস করে করে কথা বলেন না বা বলতে চান না। আমাদের আরো সাহসী হতে হবে। সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
আলোচনা সভায় সভাপতির বক্তব্যে বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীর প্রতীক বলেন, ফিলিস্তিনে মানুষ যারা প্রতিদিন ইসরাইলের হাতে নির্যাতন নিপীড়নের শিকার তাদের পক্ষে সংহতি জানানোর জন্যই আজকের এই প্রোগ্রামের আয়োজন। আমরা বাংলাদেশের মানুষ প্যালেস্টাইনের নিপীড়িত নির্যাতিত মানুষের পক্ষে আছি। আমরা এই সভার আয়োজন করেছি নির্দলীয় ভিত্তিতে, জাতীয় আবেদনে।
সাবেক তত্ত্ববধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মঈনুল হোসেন বলেন, ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু নিজেকে একক নেতা হিসেবে প্রতিষ্ঠিত করতেই গাজায় এই নির্লজ্জ হত্যাকান্ড চালাচ্ছে। ইসরাইল কোন রাষ্ট্র নয়। এটা একটা যুদ্ধ মেশিন। একে যুদ্ধের মাধ্যমেই শেষ করতে হবে।
সাবেক গণফোরাম নেতা ড. রেজা কিবরিয়া বলেন, অনেক বছর যাবৎ এই অন্যায় চলছে। সমস্যা সমাধানের কোন উদ্যোগ নেই। কিন্তু এবার কিছুটা আশার আলো দেখছি। কারণ সারা বিশ্বে সাধারণ বিবেকবান মানুষ পালেস্টাইনের পক্ষে দাঁড়িয়েছি। খোদ যুক্তরাষ্ট্রের জনগণ এমনকি কিছু ডেমোক্র্যাট কংগ্রেস ম্যানও ইজরাঈলের নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে।
সাবেক সেনাবাহিনী প্রধান লে. জেনারেল (অব.) নুরুদ্দিন খান বলেন, ইসরাইল যে এক তরফাভাবে আক্রমণ করেছে তা অত্যন্ত জঘন্য অপরাধ। এই মানবতা বিরোধী অপরাধের বিরুদ্ধে সবাইকে সচেতন হতে হবে। আধুনিক বিশ্বে এই জঘন্য অপরাধ চলতে পারে না।
সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেন, প্যালেস্টাইনে যা ঘটছে তা অত্যন্ত নিন্দনীয় ও জঘন্য অপরাধ। জায়নবাদ যেভাবে প্যালেস্টাইনবাসীর সকল অধিকার হরণ করেছে তার প্রতিবাদে আমাদের সোচ্চার ভূমিকা রাখতে হবে।
সাবেক ছাত্রনেতা মজিবুর রহমান মন্জুর সঞ্চালনায় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন- শিক্ষক ও রাষ্ট্রবিজ্ঞানী প্রফেসর ড. দিলারা চৌধুরী, সাবেক মন্ত্রী ও সাবেক সেনাবাহিনী প্রধান লে. জেনারেল (অব.) নুরুদ্দিন আহমেদ খান, একুশে পদক প্রাপ্ত শিক্ষাবিদ ও বৌদ্ধ ধর্মীয় গুরু ড. সুকোমল বড়ুয়া, সামরিক বিশেষজ্ঞ মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর, কমরেড খালেকুজ্জামান আহমদ, বীর মুক্তিযোদ্ধা ইশতিয়াক আজিজ উলফাৎ, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী, অবসরপ্রাপ্ত সচিব ও সাবেক এনবিআর চেয়ারম্যান এএফএম সোলায়মান চৌধুরী, বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার, সঙ্গীত শিল্পী হায়দার হোসেন, ইসলামী চিন্তাবিদ মাওলানা সাইয়েদ কামাল উদ্দিন জাফরী, সাবেক সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাসান নাসির, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর, কবি ও শিল্পী মুহিব খান প্রমুখ।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন