editor
প্রকাশিত: 6:01 PM, May 23, 2021
অনলাইন ডেস্ক
গাজীপুরের কাশিমপুর মহিলা কারাগার থেকে মুক্তি পেয়েছেন সাংবাদিক রোজিনা ইসলাম। বিকাল সোয়া চারটার দিকে তিনি কারামুক্ত হন।
কারাফটকে রোজিনার সহকর্মী ও স্বজনরা তাকে ফুল দিয়ে বরণ করেন। জামিন আদেশের পরপরই রোজিনার স্বজনরা তাকে বরণ করতে সেখানে যান। রোজিনার মুক্তির খবর সংগ্রহ করতে দুপুরের পর থেকে সেখানে ভিড় করেন সংবাদকর্মীরা।
সরকারি নথি সরানোর অভিযোগে ‘অফিসিয়াল সিক্রেটস’ আইনের মামলায় গ্রেপ্তার সাংবাদিক রোজিনা ইসলামকে রোববার জামিন দেন আদালত। ঢাকার মহানগর হাকিম বাকী বিল্লাহ পাঁচ হাজার টাকা মুচলেকা এবং পাসপোর্ট জমা দেয়ার শর্তে রোজিনার জামিন মঞ্জুর করেন। এর আগে বৃহস্পতিবার রোজিনার জামিন আবেদনের ওপর শুনানি শুরু হয়।
তবে ওই দিন আদেশ না দেয়ায় জামিনের অপেক্ষা বাড়ে।
রাষ্ট্রীয় গোপন নথি সরানোর অভিযোগে গত ১৭ই মে সচিবালয়ে স্বাস্থ্য সেবা বিভাগের এক কর্মকর্তার কক্ষে প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা আটকে রাখা হয় রোজিনাকে। পরে রাতে তাকে শাহবাগ থানায় সোপর্দ করে ব্রিটিশ আমলের অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট ও দণ্ডবিধির কয়েকটি ধারায় মামলা করে স্বাস্থ্যসেবা বিভাগ। এ ঘটনায় সাংবাদিক সমাজের পক্ষ থেকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া আসে। বিভিন্ন সংগঠন তার মুক্তির দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলনে নামে। রোজিনাকে গ্রেপ্তারের প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক বিভিন্ন সংগঠন।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন