editor
প্রকাশিত: 7:04 PM, May 23, 2021
ফিলিস্তিনের ভূখণ্ডে ইসরাইলের বর্বরোচিত হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে সুরমা বয়েজ ক্লাব। রোববার (২৩ মে) বাদ আসর সিলেট নগরীর কলবাখানী এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, মসজিদুল আকসাসহ ফিলিস্তিনি ভূখণ্ডে একের পর এক হামলা করে ইসরায়েল মুসলিমদের বিরুদ্ধে ক্রুসেড ঘোষণা করেছে। ইসরায়েলের সামরিক বাহিনীর হামলায় ২৫০ অধিক সাধারণ ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের মধ্যে শিশু এবং নারীও রয়েছেন। বিশ্ব নেতাদের কাছে আমাদের দাবি ইসরায়েলকে সন্ত্রাসী দেশ হিসেবে আখ্যায়িত করা হোক এবং ভবিষ্যতে যেন এমন হামলা আর না করা সে জন্য সঠিক পদক্ষেপ গ্রহণ করা হোক। মুসলমানদের ওপর এমন উদ্ধত আচরণ মেনে নেয়া যায় না। পাশাপাশি বিধ্বস্ত ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে সব দেশকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
সুরমা বয়েজ ক্লাবের সিনিয়র সদস্য আব্দুল আহাদ এলিছের সভাপতিত্বে ও সাবেক সহ সভাপতি গোপাল বাহাদুরের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, এডভোকেট সোহেল আহমদ চৌধুরী, সুরমা বয়েজ ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, আব্দুল কাইয়ুম, মির্জা জহির বেগ, জুম্মা খান কানু, মখলিছুর রহমান, সুরমা বয়েজ ক্লাবের সদস্য সুমন বাহাদুর, যুগ্ম সাধারণ সম্পাদক রেজওয়ান আহমদ, হারুন গাজী, তারেক আহমদ, জাহাঙ্গীর আলম, শফিকুর রহমান, জামাল, তুহিন, অর্ণব, তুষার প্রমুখ। বিজ্ঞপ্তি
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন