editor
প্রকাশিত: 5:38 PM, May 24, 2021
সিলেটের দক্ষিণ সুরমায় প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় মহিলাসহ ৬জন গুরুতর আহত হয়েছেন। শনিবার (২২ মে) দুপুরে উপজেলার লালাবাজার মোহাম্মদপুর নোয়াগাঁওয়ে এ ঘটনা ঘটে। বাড়ির দেয়াল নির্মাণকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত হয়। হামলায় আহতরা হলেন অঞ্জনা বেগম, আব্দুল কাইয়ুম টিটু, মোহাম্মদ আলী, শানাজ আহমদ, রুহুল আমিন, সাকিল আহমদ ও আব্দুল মুমিন। আহতরা সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এ ঘটনায় আব্দুল কাইয়ুম টিটু বাদী হয়ে ১৫ জনকে আসামী করে এসএমপি’র দক্ষিণ সুরমা থানায় একটি মামলা করেছেন। মামলার এজাহারভুক্তরা হলেন-রাজু, ছুফি, মাফিক, জাকির, আফতাব, রাজা, জলিল, শহীদ, সুবেল, রুবেল, টিপু, খলকূ, ছমছু, কাওছার ও কাইয়ুম।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও মামলা গ্রহণের সত্যতা স্বীকার করলেও এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি। হামলাকারীরা গ্রেফতার না হওয়ায় ফের বড় ধরনের হামলা ও খুন-খারাপির আশংকা করছেন বাদী আব্দুল কাইয়ুম টিটু।
তিনি তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার দাবি করেছেন। এ ব্যাপারে তিনি সরকার ও প্রশাসনের উর্ধতন কর্তৃপক্ষের আশু পদক্ষেপ ও হস্তক্ষেপ কামনা করেছেন।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন