editor
প্রকাশিত: 8:40 PM, May 25, 2021
বিশ্বনাথ প্রতিনিধি
সিলেটের বিশ্বনাথ উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক সুমন চন্দ্র দাশের সাথে মতবিনিময় করেছেন উপজেলার কয়েকটি সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। মঙ্গলবার দুপুরে ইউএনও কার্যালয়ে এ মতবিনিময় করেন।
সংগঠনকর্মিরা বিশ্বনাথের বিভিন্ন সময় সাময়িক বিষয়ে সমস্যার কথা তুলে ধরেন। বিশেষভাবে বাসিয়া নদীর ও চরচন্ডি নদীর অবৈধ দখল উচ্ছেদ প্রসঙ্গে আলোচনা হয়। পৌরসভার সকল ময়লা-আবর্জনা অপসারণ প্রসঙ্গে ও উপজেলার বিভিন্ন সড়ক সংস্কার নিয়েও আলোচনা হয়।
নেতৃবৃন্দের কথা শুনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চন্দ্র দাশ উপস্থিত সকলের প্রসংশা করে বলেন, সবার সার্বিক সহযোগীতা পেলে আমি এই উপজেলাকে পরিবেশ বান্ধব ও অবৈধ দখল, দূষণ মুক্ত উপজেলা গড়ে তুলবো। আমি কাজ করতে এসেছি। আমি কাজের মানুষ, বসে থাকার মানুষ নয়। ইতিমধ্যে কিছু কাজে শুরু করে দিয়েছি। আপনারা সবাই আমাকে সহযোগিতা করুন।
মতবিনিময় সভায় আলোচনা করেন, বাচাঁও বাসিয়া নদী ঐক্য পরিষদ ও সচেতন বিশ্বনাথ সমাজ কল্যাণ সংস্থার আহবায়ক ফজল খান, বাচাঁও হাওর আন্দোলনের আহবায়ক সাজিদুর রাহমান সোহেল, সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক বিভাংশু গুন বিভু, জয় বাংলা শিশু কিশোর মেলা উপজেলা শাখার সভাপতি শেখ ফজর রহমান, সচেতন বিশ্বনাথ সমাজ কল্যাণ সংস্থার সদস্য সচিব আব্দুল বাতিন, বাসিয়া নাট্য কল্যাণ সংস্থার সভাপতি সিরাজুল ইসলাম, মানবসেবা রক্তদান সমাজ কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি আব্দুর নুর, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, শেখের গাও আদর্শ যুব কল্যাণ সংস্থার সভাপতি জসিম উদ্দিন, মানবতার ঘরের উদ্দোক্তা ইকবাল হুসাইন, শাহাব উদ্দিন প্রমুখ।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন