editor

প্রকাশিত: 9:31 PM, May 25, 2021

নগরীর ঘাসিটুলায় মামলার আসামী কর্তৃক ঘরবাড়ি ভাংচুর ও লুটপাট

নগরীর ঘাসিটুলায় মামলার আসামী কর্তৃক ঘরবাড়ি ভাংচুর ও লুটপাট

ডেস্ক রিপোর্ট

সিলেট সিটি কর্পোরেশনের ১০নং ওয়ার্ডের ঘাসিটুলা এলাকায় জমি বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় ঘরবাড়ি ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকাল ১১টায় ঘাসিটুলা এলাকার ইউসুফ স্কুলের বিপরীতে অবস্থিত মামলার বাদী মৃত আব্দুল মজিদের ছেলে দেলোয়ার হোসেন সুহেল মিয়ার বসতভিটায় এ ঘটনা ঘটে।
জানা যায়, প্রতিপক্ষের সাথে দীর্ঘ দিন থেকে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিলো বাদী সুহেলের। গত এপ্রিল ১১ জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সিলেট কোতোয়ালী মডেল থানায় আব্দুস সাত্তারে ছেলে আবুল কালাম, জিলাল মিয়ার ছেলে রেজা, জুবায়ের, মৃত ইলাছ মিয়ার ছেলে বেলাল আহমদ, মৃত শহিদুল্লাহ ছেলে জিলাল মিয়া, মৃত ইলাছ মিয়ার ছেলে দিলাল মিয়া, মৃত শহীদুল্লাহ ছেলে নাজিম, সাজন, মৃত ছইদ উল্লাহর ছেলে ফয়েজ, মৃত জইন উদ্দিনের ছেলে মটাই সোহেল, আখলিছ মিয়া, মৃত আব্দুস ছাত্তারের ছেলে নুর ইসলাম, জিলাল মিয়ার স্ত্রী রানী বেগম, ইলাছ মিয়ার স্ত্রী জেবিনা বেগম সহ অজ্ঞাতনামা আরো ১০/১৫ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন বাদী দেলোয়ার হোসেন সুহেল। যার নং ৩৩/২০২১। তিনি সিলেট সদর থানার বাগবাড়ী মৌজার ৯০নং জেল এল এর ২০১১, ২০০৫, ২০০৬ ও ২০৪৫ এ দাগে মোট সাড়ে ৪ শতক জায়গার মৌরশী সূত্রে মালিক চমন বেগমের কাছ থেকে সোয়া দুই শতক জমি ক্রয় করেন দেলোয়ার হোসেন সুহেল। প্রায় ৫ বছর যাবত তিনি সেখানে বসবাস করে আসছেন। এরপর থেকে দেলোয়ার হোসেন সোহেলকে মামলা তুলে নিতে পরিবারকে ভয়ভীতি, মামলা-হামলা ও প্রাণনাশের হুমকি দেন মামলার আসামীরা। মামলার এক পর্যায়ে মঙ্গলবার (২৫ মে) সকাল ১১টায় বাদী সোহেলের ঘরবাড়ি ভাংচুর করে উক্ত আসামীরা। এর পূর্বে সকাল ১০টায় আসামীদের দেওয়া পূর্বের একটি মামলায় গ্রেফতার হন বাদী সোহেলের স্ত্রী ফাতেমা বেগম। এসময় ফাতেমা বেগম সহ তার ৩ বছরের মেয়ে ফাইজা আক্তারকে নিয়ে যায় লামাবাজার পুলিশ ফাড়ি। এসময় থানায় ছুটে যান সুহেল। এ ফাঁকে সকাল ১১টায় আসামী আবুল কালাম, জিলাল মিয়া, রেজা, জুবায়ের, ফয়েজ, সাজন ওরফে ফখর, নাজিম সহ অজ্ঞাতনামা ৮/১০ সন্ত্রাসীরা সুহেলের বসতভিটায় দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে ভাংচুর ও লুটপাট করে। এসময় ঘরে থাকা সুহেলের অপর দুই মেয়ে ফারহানা ও ফাহিয়াকেও মারধর করে আসামীরা। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় আসামীরা।
এব্যাপারে লামাবাজার ফাড়ির এসআই রাশেদ সজল জানান, পূর্বের একটি মামলায় দেলোয়ার হোসেন সুহেলের স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। যার মামলা নং- ১২/২০২১। তবে ভাংচুর ও লুৎপাটের কোন অভিযোগ দাখিল করা হয়নি। অভিযোগের ভিত্তিতে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব।
বর্তমানে মামলা বাদী দেলোয়ার হোসেন সুহেল জীবনের নিরাপত্তায় ভোগছেন। আসামীদের হামলায় এখন ঘর ছাড়া সোহেল। যে কোন সময় তার পরিবারের সদস্যের সাথে রক্তক্ষয়ী ঘটনা ঘটতে পারে বলে জানান তিনি। এ জন্য তিনি প্রশাসনের উর্ধ্বতন মহলের প্রতি সুষ্ঠু বিচার প্রার্থী।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন