admin
প্রকাশিত: 10:51 AM, May 26, 2021
অনলাইন ডেস্ক
নাটোরের লালপুর উপজেলায় আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলের জেরে মো. নাজিম উদ্দিন (৪০) নামের এক যুবলীগ নেতাকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ভবানীপুর পানির ট্যাংকের কাছে এ ঘটনা ঘটে।
নাজিম উদ্দিন উপজেলার পানঘাটা গ্রামের বাসিন্দা। তিনি কদিমচিলান ইউনিয়ন যুবলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য।
স্থানীয় লোকজন ও লালপুর থানা সূত্রে জানা যায়, নাজিম উদ্দিন রাত সাড়ে ১০টার দিকে নিজ বাড়িতে ফিরছিলেন। ভবানীপুর পানির ট্যাংকের কাছে পৌঁছালে দুর্বৃত্তরা চাইনিজ কুড়াল ও হাতুড়ি নিয়ে তাঁর ওপর হামলা করে।
হামলাকারীরা তাঁর মাথায়, পেটে, হাতে ও পায়ে এলোপাতাড়ি কোপায় এবং হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে। রক্তাক্ত অবস্থায় তাঁকে রাস্তার ওপর ফেলে রেখে দুর্বৃত্তরা চলে গেলে আশপাশের লোকজন তাঁকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। খবর পেয়ে তাঁর আত্মীয়স্বজন ও স্থানীয় সাংসদ শহিদুল ইসলাম–সমর্থিত আওয়ামী লীগের নেতারা হাসপাতালে যান। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর রাতেই তাঁকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে আওয়ামী লীগের নেতারা থানায় জড়ো হয়ে হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে অবস্থান নেন।
নাম প্রকাশ না করার শর্তে লালপুর থানার এক পুলিশ কর্মকর্তা বলেন, লালপুরে বর্তমান সাংসদ শহিদুল ইসলাম ও সাবেক সাংসদ আবুল কালাম আজাদের সমর্থকেরা আওয়ামী লীগের তৃণমূলে আলাদা কমিটি গঠন করেছেন। এ নিয়ে বিরোধ আছে। এ বিরোধের জেরে নাজিম উদ্দিনের ওপর হামলা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলুর রহমান বলেন, ঘটনার সঙ্গে জড়িত কয়েকজনের ব্যাপারে তথ্য পাওয়া গেছে। ঘটনার পর থেকে তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ঠিক কী কারণে এ হামলা, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে দলীয় কোন্দলের কারণেও হতে পারে।
এর আগে গত রোববার রাতেও একই উপজেলার কালুপাড়া গ্রামে প্রতিপক্ষের লোকজন মুসা সরকার নামের এক ইউপি সদস্যকে কুপিয়ে গুরুতর আহত করার ঘটনা ঘটে। দলীয় কোন্দলের কারণে ওই ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে