editor
প্রকাশিত: 5:56 PM, May 26, 2021
অনলাইন ডেস্ক
ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দেবপাড়া বাজার নামক স্থানে যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আলতাব মিয়া (৩৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।
বুধবার (২৬ মে) দুপুরে উপজেলার দেবপাড়া ইউনিয়নের দেবপাড়া বাজার নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত আলতাব মিয়া হবিগঞ্জ সদর উপজেলার পইল গ্রামের মজিদ মিয়ার ছেলে।
জানা যায়, ঢাকা থেকে সিলেট গামী একটি যাত্রীবাহী বাস ঢাকা মেট্রো (ব-১৬-৭২৯৬) ও সিলেট থেকে হবিগঞ্জ গামী একটি হাঁস বুঝাই পিকআপ ভ্যান ঢাকা মেট্রো (ন-২০-১৩১৭) ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার দেবপাড়া বাজার নামক স্থানে পৌঁছামাত্রই মুখোমুখি সংঘর্ষ বাঁধে। এতে ঘটনাস্থলেই হাঁস ব্যবসায়ী আলতাব মিয়া নিহত হন। এতে পিকআপ ভ্যান চালক ও হেলপার আহত হয়েছেন। তাদের পরিচয় জানা যায়নি।
খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানা পুলিশ ও গোপলার বাজার তদন্ত কেন্দ্রের একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। এবং আহতদের হাসপাতালে প্রেরণ করে।
শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত (ওসি) নবীর হোসেন দুর্ঘটনায় নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন