editor
প্রকাশিত: 9:16 PM, May 26, 2021
রোটারি ক্লাব অব সিলেট হোয়াইট স্টোনের সাপ্তাহিক সভা এবং ক্লাবের অনারারী মেম্বার সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রোটারিয়ান ছামির মাহমুদের জন্মদিন উদযাপন করা হয়েছে। গতকাল নগরের একটি অভিজাত হোটেলের বলরুমে ক্লাব প্রেসিডন্ট আলাউদ্দীন শাব্বীরের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও সিলেট অফিসের ব্যুরো চিফ উজ্জল মেহেদী।
অনুষ্ঠানে বক্তারা সাংবাদিক ছামির মাহমুদকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বলেন, সাংবাদিকরা সবসময় দেশ ও সমাজের কল্যাণে কাজ কাজ করে থাকেন। সাংবাদিক ছামির মাহমুদও দীর্ঘ দিন ধরে এই কাজটি করে যাওয়ার পাশাপাশি এই করোনাকালে নিরবে মানুষের পাশে দাড়িয়েছেন। মানবতার সেবায় কাজ করছেন। তাঁর মতো প্রত্যেক রোটারিয়ানকেই মানবতার সেবায় কাজ করে যেতে হবে। বক্তারা বলেন, করোনাকালে প্রত্যেক রোটারিয়ানকে মানবসেবায় আত্মনিয়োগ করেছেন। রোটারি ক্লাবের মুল লক্ষ্যই হচ্ছে মানুষ ও সমাজের কল্যাণে কাজ করা। আমরা সেই কাজটিকে আরও গতিশীল করতে চাই সকলে মিলে।
ক্লাব সেক্রেটারি হাজি আব্দুল খালিকের কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ক্লাবের উপদেষ্টা পিপি মহবুবুল হক চৌধুরী, পিপি তোফায়েল আহমদ, রোটারি ক্লাব অব সাইনসাইনের সাবেক প্রেসিডেন্ট, বাংলাদেশ কম্পিউটার সমিতি সিলেটের সভাপতি এনামুল কুদ্দুস চৌধুরী, ক্লাবের চার্টার প্রেসিডন্ট কাজী জয়নুল হক, প্রেসিডন্ট ইলেক্ট জুনেদ আহমদ, চার্টার সেক্রেটারি তাজউদ্দিন লস্কর তারেক, ক্লাব ট্রেজারার সাবেক ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট মোস্তাক আহমদ, রোটারিয়ান এএস আব্দুল্লাহ পাপলু, রোটারিয়ান শহিদুল হক, রোটারিয়ান বেলাল আহমদ, রোটারিয়ান মলয় দত্ত মিটু প্রমুখ।-বিজ্ঞপ্তি
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন