editor
প্রকাশিত: 8:51 PM, May 27, 2021
অনলাইন ডেস্ক
কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, শাক-সবজি ও ফলমূল রপ্তানি করার অপার সুযোগ আমাদের রয়েছে। বিশেষ করে ইউরোপীয় দেশগুলোতে।
বৃহস্পতিবার (২৭ মে) সচিবালয়ে শাক-সবজি ও ফল রপ্তানি বৃদ্ধির লক্ষ্যে করণীয় নিয়ে পর্যালোচনা সভার শুরুতে কৃষিমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, মাঠ থেকে বিমানে ওঠা পর্যন্ত প্রত্যেক পয়েন্টে কৃষিপণ্যকে মনিটর করতে হবে। যাতে কোনো রকম রোগজীবাণু, শরীরের জন্য ক্ষতিকারক কোনো ধাতু আছে কিনা এসব পরীক্ষা করে দেখতে হবে। জয়দেবপুরে একটি ল্যাব করেছি। প্রধানমন্ত্রী পূর্বাচলে দুই একর জমি দিয়েছেন, সেখানে অ্যাগ্রো প্রসেসিং ল্যাবরেটরি হবে।
গত অর্থবছর কৃষিখাতে ৮৫০ মিলিয়ন ডলার রপ্তানি হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, এরমধ্যে ১৬৪ মিলিয়ন ডলারের শাকসবজি রপ্তানি হয়েছে। এবার এটা অনেক বেশি হবে। চলতি অর্থবছরের এপ্রিল মাস পর্যন্ত ১৮৮ মিলিয়ন ডলারের শাকসবজি রপ্তানি হয়েছে। শাকসবজি রপ্তানি আরও বাড়াতে চাই। সব রপ্তানিকারকদের ডেকেছি। কী সুযোগ সুবিধা তাদের দিতে পারি, কী ধরনের বাধা বিপত্তি আছে সেসব দূর করে দিতে চাই। একটা ডেস্ক করছি। সেখান থেকে আমরা তাদের সঙ্গে বিভিন্ন জায়গায় যাব। ব্যাংকে যাব। কার্গো একটা বিরাট সমস্যা। বিদেশি এয়ারলাইন্সের বাধ্যবাধকতা ছিল ২০ শতাংশ বাংলাদেশের কন্টেইনার, শাবসবজি নিতে হবে, সেটা এখন তারা নেয় না। এটাকে আবার আমরা আরোপ করতে চাই। বাংলাদেশে ফ্লাইট চালাতে হলে ২০ শতাংশ কৃষিপণ্য কার্গোতে বহন করতে হবে। ব্যাংক ঋণ দিতে চায় না কৃষিতে, সেক্ষেত্রে আমরা সহযোগিতা করব।
বাংলাদেশে জাপানের অত্যন্ত মূল্যবান আম সূর্যডিম উৎপাদন হচ্ছে জানিয়ে কৃষিমন্ত্রী বলেন, জাপানের রাষ্ট্রদূত বাংলাদেশের আম খেয়ে প্রশংসা করেছেন। তারা একটি আম উৎপাদন করেন যার নাম সুর্যডিম, অর্থাৎ এগ অব সান। তাদের দেশীয় নাম মিয়াজাকি। একটা আমের দাম ছয় হাজার টাকা। তারা ব্রিটিশ রানী, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদের এই আম উপহার দেয়। খুবই নামকরা।
তিনি বলেন, আন্তর্জাতিকভাবে এই আম ‘রেড ম্যাঙ্গো’ নামে পরিচিত। সেই জাতও আমরা বাংলাদেশে নিয়ে আসছি। প্রায় ২০টি সেন্টারে গাছ লাগানো হয়েছে, উৎপাদন হয়েছে। গত বুধবার আমি চারটি আম আসাদ গেট থেকে পেরে প্রধানমন্ত্রীকে দেখার জন্য দিয়েছি। কারণ তিনি সর্বোচ্চ, তার দেখা দরকার বাংলাদেশের সম্ভাবনাগুলো কোথায়।
আব্দুর রাজ্জাক বলেন, কিছু কিছু জায়গায় আমাদের আম যাওয়া শুরু হয়েছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী জাপানিদের সহযোগিতায় একটি ট্রিটমেন্ট প্রোজেক্ট এনেছেন। আমরাও একটি প্রোজেক্ট দিয়েছি। এটা করলে অনেক বেশি দামে আম রপ্তানি করা যাবে।
অনুষ্ঠানে কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মেসবাহুল ইসলামসহ মন্ত্রণালয় ও অধীন বিভিন্ন সংস্থা প্রধান এবং শাকসবজি ও ফল রপ্তানিকারকরা অনলাইনে যুক্ত ছিলেন।
2 মোঃ ফজলু মিয়া, ওসমানীনগর: সরকারের ঘোষিত পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের অংশ হিসেবে আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি
7 স্টাফ রিপোর্টার: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার শিববাড়ি এলাকা ধীরে ধীরে মাদকের নিরাপদ আস্তানায় পরিণত হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়
1 স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলার হরিপুর রুটটি এখন ভারতীয় অবৈধ চোরাচালানের প্রধান ট্রানজিট পয়েন্টে পরিণত হয়েছে। স্থানীয় সচেতন
4 স্টাফ রিপোর্টার: দেশের রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগ নিয়ে সিলেটে রাতারাতি খোলস বদলে সচল হয়ে উঠেছে একটি বড় ধরনের অবৈধ ‘বুঙ্গা’
1 সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরীর বদলিজনিত বিদায় উপলক্ষে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার পক্ষ থেকে
3 সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সিনিয়র সহ-সভাপতি, সিলেট ব্যবসায়ী সমিতির সাবেক সাধারন সম্পাদক, সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের
8 পরিবেশ সুরক্ষার অংশ হিসেবে সিলেটের জৈন্তাপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও এতিমখানায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ‘রোটারি ক্লাব অব
1 শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশ, তাদের বিজ্ঞানমনস্ক ও মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সিলেটের ফেঞ্চুগঞ্জে গঠন করা