editor
প্রকাশিত: 2:48 PM, May 28, 2021
নিজস্ব প্রতিবেদক
সিলেট সদর উপজেলা টুকেরবাজার ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বড়গুল এলাকার ওসমান মিয়া বাড়ির সংযোগ রাস্তার মাটি ভরাট কাজে অবৈধভাবে টিলা কাটার অভিযোগ পাওয়া গেছে। আদালতের নির্দেশ অমান্য করে শহরতলীর টুকেরবাজারে বড়গুল আবাসিক এলাকায় চলছে টিলা কেটে রাস্তা নির্মাণ।
স্থানীয় সূত্র জানা যায়, সরকারীভাবে রাস্তার কাজ করার জন্য স্থানীয় ৬নং ওয়ার্ডের মেম্বার বাবুল মিয়াকে বরাদ্দ দেওয়া হয়। মেম্বার সেই রাস্তার কাজের জন্য অবৈধভাবে স্থানীয় টিলা কেটে মাটি ভরাট করছেন। যা সম্পন্ন অবৈধ। একদিকে টিলা কেটে পরিবেশ নষ্ট করছেন অন্যদিকে রাস্তার কাজে অনিয়মের অভিযোগ।
জানা যায়, বৃহস্পতিবার স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে জালালাবাদ থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।
৬নং ওয়ার্ডের মেম্বার বাবুল মিয়া বলেন, টিলা কেটে নয় টিলা থেকে যে মাটি পড়ছে তা আমি রাস্তা ভরাট কাজে ব্যবহার করছি।
এই বিষয়ে টুকেরবাজার ইউনিয়নের চেয়ারম্যান শহীদ আহমদ বলেন, বড়গুল এলাকার ওসমান মিয়া বাড়ির সংযোগ রাস্তার মাটি ভরাট কাজে স্থানীয় পর্যায়ে কোন অভিযোগ পাইনি।
জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হুদা খাঁন বলেন, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থ গিয়ে লাল মাটি দিয়ে রাস্তা নির্মান করা হচ্ছে দেখে তা বন্ধ করে দেয় পুলিশ । এবং বলে আসে রাস্তার কাজে সরকারী নির্দেশ মানতে ও লাল মাটি ব্যবহার না করতে।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন