editor
প্রকাশিত: 2:04 PM, May 29, 2021
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনূর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল বালিকা (অনূর্ধ্ব-১৭) খেলার উদ্বোধন করা হয়েছে। সিলেট সদর উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় শনিবার (২৯ মে) সকাল ১০টায় নগরীর দলদলি চা-বাগান মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
সিলেট সদর উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও সদর উপজেলা নির্বাহী অফিসার কাজী মহুয়া মমতাজের সভাপতিত্বে ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য ওলিউর রহমানের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর উপজেলা সহকারি কমিশনার ভূমি ফারিয়া সুলতানা, পরিবার পরিকল্পনা অফিসার আবুল মনসুর আমজাদ, মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম রব্বানী মজুমদার, সহকারি প্রোগ্রাম অফিসার শ্যামল চন্দ্র দাস, শাহপরাণ থানার ওসি তদন্ত ইন্দ্রনীল ভট্টাচার্য্য, মেডিকেল অফিসার বিপুল রায়, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান শামিমা আক্তার, ৪নং খাদিমপাড়া ইউপি চেয়ারম্যান এডভোকেট আফসর আহমদ, টুলটিকর ইউপি চেয়ারম্যান এসএম আলী হোসেন, কান্দিগাও ইউপি চেয়ারম্যান শহিদ আহমদ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এইচ এম এ মালিক ইমন, ফজলুল করিম ফুল মিয়া, আব্দুল কাদির, সুহিন আহমদ চৌধুরী প্রমুখ।
অপর দিকে, সিলেট সদর উপজেলার শেখ মিনি রাসেল স্টেডিয়ামে বছরের পর বছর খেলার মাঠে মেলা এর প্রতিবাদে প্রতিকী কালো ব্যাজ ধারন করেন খাদিমপাড়া ইউপি চেয়ারম্যান এডভোকেট আফসর আহমদ ও টুলটিকর ইউপি চেয়ারম্যান এসএম আলী হোসেন সহ খেলোয়ার ও সর্বস্তরের দর্শকবৃন্দ। ইউপি চেয়ারম্যান এডভোকেট আফসর আহমদ জানান বছরের পর বছর যাতে এ মাঠে মেলা না হয়, সে দিকে লক্ষ্য রেখে খেলাধুলার জন্য মাঠ উন্মুক্ত করতে উর্ধ্বতন মহলের প্রতি তিনি অনুরোধ জানান। বিজ্ঞপ্তি
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন