editor
প্রকাশিত: 4:50 PM, May 31, 2021
সিলেট-৩ আসনের উপ-নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশী, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য নজরুল ইসলাম বাবুল বলেছেন, আমি আমৃত্যু মানুষের কল্যাণে কাজ করার ব্রত নিয়ে রাজনীতিতে নাম লিখিয়েছি। আমি মনে করি নিজ এলাকার উন্নয়ন হলে দেশের উন্নয়ন হবে। বাংলাদেশের সফল রাষ্ট্রনায়ক পল্লীবন্ধু হুসাইন মুহাম্মদ এরশাদ এদেশের সাধারণ মানুষের কল্যাণে আমৃত্যু কাজ করে গেছেন, তিনি দেশের মসজিদ, মাদ্রাসার উন্নয়ন সহ বিভিন্ন ধর্মের মানুষের কল্যাণে নিবেদিত ছিলেন। তারই ধারাবাহিকতায় পার্টির বর্তমান চেয়ারম্যান জি.এম কাদের, মহাসচিব জিয়াউদ্দিন বাবলু সহ শীর্ষ নেতৃবৃন্দ দেশের কল্যাণে কাজ করছেন। আমাকে যদি পার্টি থেকে মনোনয়ন দেওয়া হয় এবং জনগন যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন তবে আমি আমার সর্বশক্তি নিয়োগ করে মানুষের কল্যাণে কাজ করবো ইনশাল্লাহ।
নজরুল ইসলাম বাবুল গত (৩০ মে) রোববার রাতে দক্ষিণ সুরমা উপজেলার ৩নং তেতলী ইউনিয়নের লামাপাড়ায় হাজী সমুজ আলীর বাড়ীতে ৭নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। তিনি আরো বলেন, এই এলাকায় আমি জন্মগ্রহণ করেছি, এই এলাকার প্রতিটি ঘর আমার ঘর প্রত্যেকেই আমার আপনজন এই ইউনিয়নের ধূলিকনার সাথে আমার সম্পৃক্ততা রয়েছে। আমি আশা করি আপনারা আমার জন্য দোয়া করবেন এবং সামনের দিনগুলোতে আমরা ঐক্যবদ্ধভাবে এলাকার উন্নয়নে নিবেদিত হবো।
বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব, ৭নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি মো. জছির মিয়া দছু’র সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম কাদেরের উপদেষ্টা, সিলেট জজ কোর্টের সাবেক পিপি এডভোকেট গিয়াস উদ্দিন আহমদ, চেয়ারম্যানের উপদেষ্টা আব্দুল্লাহ সিদ্দিকী, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাঈফুদ্দিন খালেদ, সিলেট জেলা জাতীয় পার্টির সাবেক সহ-সভাপতি আব্দুল মালিক খান, সাবেক সাধারণ সম্পাদক আব্দুস শহীদ লস্কর বশীর, ৩নং তেতলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মো. মঈনুল ইসলাম, রিফাত এন্ড কোম্পানীর চেয়ারম্যান হাজী আফতাব মিয়া।
এলাকার বিশিষ্ট যুবকর্মী মো. আলী হোসেনের পরিচালনায় মতবিনিময় সভার শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন মো. ইকবাল হোসেন। মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ৭নং ওয়ার্ড মেম্বার আলাউদ্দিন আহমদ, আকিলপুর গ্রামের বিশিষ্ট মুরব্বী হাজী মখলিছ মিয়া, লিটন মিয়া, সাবেক মেম্বার আজমল আলী, লামাপাড়া গ্রামের আব্দুল জলিল তালুকদার, সুজন আহমদ, লক্ষীপুরের ইকবাল হোসেন প্রমুখ।
বিশেষ অতিথির বক্তব্যে এডভোকেট গিয়াস উদ্দিন আহমদ বলেন, একজন সজ্জন ব্যক্তি হিসাবে নজরুল ইসলাম বাবুলকে আমরা চিনি বিধায় আসন্ন সিলেট-৩ আসনের উপ-নির্বাচনে তাঁকে মনোনয়ন দেয়ার জন্য আমরা পার্টির চেয়ারম্যান মহোদয়ের কাছে অনুরোধ জানাবো। তিনি লাঙ্গলের প্রার্থী হলে এ অঞ্চলের মানুষের কল্যাণ হবে বলে আমি মনে করি।
বিশেষ অতিথির বক্তব্যে আব্দুল্লাহ সিদ্দিকী বলেন, আমরা জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান হুসাইন মুহাম্মদ এরশাদের একজন কর্মী হিসেবে কাজ করছি। তাঁর রেখে যাওয়া অসমাপ্ত কাজ সম্পন্ন করার লক্ষে দেশের লাখো কোটি এরশাদ সৈনিক আজ ঐক্যবদ্ধ, তেমনি একজন নিবেদিত প্রাণ সৈনিক হচ্ছেন নজরুল ইসলাম বাবুল। আমার বিশ্বাস তাঁকে পার্টির মনোনয়ন দিলে জনগণের কল্যাণ হবে।
সভায় অন্যান্য বক্তাগণ জাতীয় পার্টির নেতৃত্বে দেশের কল্যাণে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন এবং নজরুল ইসলাম বাবুলকে সিলেট-৩ আসনে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক প্রদান করার আহ্বান জানান। সবশেষে দেশের সার্বিক মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত করেন রিফাত এন্ড কোম্পানীর চেয়ারম্যান হাজী আফতাব মিয়া। বিজ্ঞপ্তি
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন