editor
প্রকাশিত: 1:46 PM, June 2, 2021
প্রতিদিন এক গ্লাস দুধ পান করুন, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করুন” এ শ্লোগানকে সামনে রেখে সিলেটে বিশ্ব দুগ্ধ দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকালে সিলেট খাদিম নগরের শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুর্নবাসন (বালক) কেন্দ্রে সিলেট জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের আয়োজনে প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন (এলডিডিপি) প্রকল্পের সহযোগিতায় দুধ পান করানো কর্মসূচি ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রথমে এক ভার্চুয়াল আলোচনা সভায় অনুষ্ঠিত হয়, এতে সিলেট জেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ রুস্তম আলী সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা মৎস্য কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ। ভার্চুয়াল আলোচনা শেষে, দুপুর ১২টায় এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সিলেট এডিএলও ড. মোঃ শহীদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট স্থানীয় সরকারের উপ-পরিচালক মোঃ মামুনুর রশিদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা মৎস্য অফিসার আবুল কালাম আজাদ, সিলেট জেলা দুগ্ধ খামারের উপ-পরিচালক কৃষিবীদ শহীদুল ইসলাম ও সিলেট সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক নিবাস চন্দ্র দাস সহ প্রাণী সম্পদ অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী ও উপকার ভোগীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সিলেট স্থানীয় সরকারের উপ-পরিচালক মোঃ মামুনুর রশিদ বলেন, দুধ কেবল শিশু খাদ্য নয়, সব বয়সের মানুষের জন্য এটি অত্যন্ত পুষ্টিসম্পন্ন একটি খাদ্য। দুধ হচ্ছে সুপার ফুড বা সর্বগুণ সম্পন্ন খাবার। খাদ্যের ৬টি গুরুত্বপূর্ণ উপাদান- শর্করা, আমিষ বা প্রোটিন, স্নেহপদার্থ বা ফ্যাট, ভিটামিন বা খাদ্যপ্রাণ, খনিজ লবণ এবং পানি আল্লাহ তাআলা দুধের মধ্যে দিয়ে দিয়েছেন। তিনি আরো বলেন, সুস্থতার জন্য দুধ পানের কোন বিকল্প নেই। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) তথ্যমতে, প্রতিদিন একজন প্রাপ্ত বয়স্ক মানুষের ১ গ্লাস বা ২৫০ মিলিলিটার দুধ পান করা উচিত। প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী দেশে মাথাপিছু দুধের প্রাপ্যতা ১৬৫ মিলিলিটার। তাই বাকি চাহিদা পূরনে আমাদের আমদানি করা গুঁড়ো দুধের ওপর নির্ভরশীল হতে হয়।
আলোচনা শেষে উপস্থিত শিশুদের মাঝে প্যাকেটজাত দুধ ও টি শার্ট বিতরণ করা হয় ও দুপুরে মেহনতি ও কর্মজীবী মানুষের মাঝে টি শার্ট বিতরণ এবং দুগ্ধ পান করানো হয়, পরে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় জারি ও বাউল গানের মাধ্যমে দুধ পাণ করা বিষয়ক সচেতনতামূলক অনুষ্ঠান প্রচার করা হয়।-বিজ্ঞপ্তি

স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন