editor
প্রকাশিত: 7:07 PM, June 2, 2021
অনলাইন ডেস্ক
গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচন দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।
তিনি বলেন, আমরা একটি কল্যাণকর রাষ্ট্র চাই, যেখানে গণতন্ত্র ও সুশাসন থাকবে। দেশে সুশাসন প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচন জরুরি।
আজ বুধবার দুপুরে রাজধানীর পুরানা পল্টনে ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম হলে বাংলাদেশ পিপলস্ পার্টির (বিপিপি) উদ্যোগে ‘সুশাসনে গণতন্ত্রের বিকল্প নেই’- শীর্ষক আলোচনা সভা এবং গরিব-অসহায়দের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, বঙ্গবন্ধু আমাদের প্রাণের মানুষ। উনি গণতন্ত্রের জন্য আজীবন লড়াই-সংগ্রাম করেছেন। তাই উনাকে (বঙ্গবন্ধু) যদি আমরা শ্রদ্ধা করি, আজকে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। গণতন্ত্র মানে একদিনের ভোট না, সুশাসন। কিন্তু সুশাসন আজ অনুপস্থিত।
এসময় আরও বক্তব্য রাখেন বিএলডিপির চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী নাজিমউদ্দিন আল আজাদ, জাতীয় স্বাধীনতা পার্টির মোয়াজ্জেম হোসেন খান মজলিস, বিপিপির জাফরুল্লাহ চৌধুরী, মঞ্জুরুল হক সিকদার, আতিকুর রহমান লিটন, আব্দুল কাদের, নাজমা আক্তার প্রমুখ।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন