editor
প্রকাশিত: 8:27 AM, September 3, 2020
নিজস্ব প্রতিনিধি ::
সিলেট শহরতলীর শাহপরাণ এলাকায় বসবাসরত জনৈক ঠিকাদার আজিমের বাসায় কানাইঘাটের হতদরিদ্র পরিবারের এক কিশোরী মেয়েকে কাজ করতে দিয়ে ১৫ দিন ধরে মেয়ের কোন সন্ধান পাচ্ছেন না তার মা ও পরিবারের লোকজন। কানাইঘাট পৌরসভার নয়াখলা গ্রামের মৃত আব্দুন নুরের স্ত্রী দরিদ্র রশনা বেগম কান্না জড়িত কণ্ঠে জানান অনুমানিক ৮ মাস পূর্বে শাহপরাণ এলাকায় বসবাসরত ঠিকাদার আজিম তার বাসায় কাজ করার জন্য তার মেয়ে লায়লী বেগম (১৬)কে মাসিক ২ হাজার টাকা বেতনে নিয়া যান। সব সময় মেয়ের সাথে মোবাইল ফোনে রশনা বেগম যোগাযোগ রাখতেন। অনুমান ১৫ দিন পূর্ব থেকে মেয়ে লায়লী বেগমের সাথে মোবাইল ফোনে বার বার যোগাযোগ করার পরও তার সাথে তিনি কথা বলতে পারেননি। বাসার মালিক আজিম ফোনে তাকে বলেন লায়লী তার এক আত্মীয়ের বাসায় বেড়াতে গিয়েছে সে ভাল আছে কোন চিন্তা করবেন না। কিন্তু মেয়ের সাথে এভাবে কয়েকদিন ফোনে কথা বলতে না পেরে মা রশনা বেগমের সন্দেহের সৃষ্টি হলে গত রবিবার তার ছেলেকে নিয়ে আজিমের শাহপরাণের বাসায় মেয়েকে দেখতে যান। তার দাবী বাসার মালিক আজিম তাদেরকে বাসায় ঢুকতে না দিলে মা রশনা মেয়েকে দেখার জন্য কান্নাকাটি শুরু করলে বাসার মালিক আজিম তাকে বলেন লায়লী বেগম কোথায় চলে গেছে বলে বাসা থেকে তাদেরকে তাড়িয়ে দেন। মেয়ের কোন সন্ধান না পেয়ে পরদিন রবিবার রশনা বেগম শাহপরাণ মডেল থানায় অভিযোগ করতে গেলে পুলিশ তার অভিযোগ নেয়নি বলে জানান। কানাইঘাটে বাসায় বাসায় ঝিয়ের কাজ করে সংসার চালানো বিধবা হতদরিদ্র রশনা বেগম তার মেয়েকে ফিরে পেতে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার সহ উর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন।
2 ৬৭ বছর ধরে একটা সমৃদ্ধ অর্থনীতি গড়ার প্রত্যয়ে কাজ করছে পূবালী ব্যাংক। দেশের আর্থিক সেক্টরে যে কোন ক্রাইসিস মোকাবেলায়
2 সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির জীবন সদস্য রেজাউল হাসান কয়েস লোদী
6 স্টাফ রিপোর্টার: সিলেটে রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগ নিয়ে রাতারাতি খোলস বদলে বিএনপির নাম ভাঙিয়ে প্রকাশ্যে অবৈধ ‘বুঙ্গা’ (চোরাচালান) ব্যবসা চালিয়ে
4 স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর উপজেলার সীমান্তবর্তী হরিপুর রুট ব্যবহার করে এহিয়া, নুরুল এবং আমিন মোল্লা সিন্ডিকেটের ‘শপিং ব্যাগ ফর্মুলা’র
1 আরেক পার্টনার খলিলের নাম সামনে, অপকর্মে ব্যবহার হচ্ছে পুরোনো নিলামের কাগজ বিশেষ প্রতিনিধি: সিলেটের সীমান্তজুড়ে আওয়ামী লীগের প্রভাবে গড়ে
2 স্টাফ রিপোর্টার: রাজনীতির পটপরিবর্তনের সঙ্গে সঙ্গে বদলে গেছে সিলেটের সীমান্তবর্তী এলাকার চোরাচালানের চাবিকাঠি। গোয়াইনঘাট, কানাইঘাট ও জৈন্তাপুর সীমান্ত এলাকায়
6 ‘প্রতিভা বিকশিত কর, সুন্দর আগামী গড়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শিক্ষা ও শিক্ষার্থীদের মেধার লালন এবং উন্নত চরিত্র গঠনের
8 অর্থ আইন-২০২৬ এ ব্যক্তি করদাতাদের ২০২৬-২০২৭ কর বছরের আয়কর রিটার্নে যেসব বিষয় উল্লেখ বাধ্য করা হয়েছে, তা ব্যক্তি করদাতাকে